মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০২ জানুয়ারী ২০২৫ ২৩ : ৪১Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: দ্রোণাচার্য সম্মানে ভূষিত হলেন আর্মান্দো কোলাসো। বৃহস্পতিবার কোচিংয়ে জীবনকৃতি পুরস্কার পেলেন পাঁচবারের আই লিগ জয়ী কোচ। ক্রীড়াক্ষেত্রে দেশের সবচেয়ে বড় স্বীকৃতি পেয়ে অত্যন্ত খুশি গোয়ান কোচ। ভারতীয় ফুটবলে বড় নাম আর্মান্দো কোলাসো। প্রাক আইএসএল যুগে দেশের অন্যতম সেরা কোচ ছিলেন তিনি। ডেম্পোকে পাঁচবার আই লিগ চ্যাম্পিয়ন করেন। ২০০০ থেকে ২০১৩ সাল পর্যন্ত ডেম্পোর কোচ ছিলেন। সেখানেই তাঁর কোচিং কেরিয়ারের সিংহভাগ সাফল্য। এরপর দু'বছর ইস্টবেঙ্গলে কোচিং করান। ২০১৫-১৬ সাল পর্যন্ত ভারতের সেরা দলগুলোতে কোচিং করান। এরপর বার্দেজ, স্পোর্টিং গোয়ার সঙ্গে যুক্ত থাকলেও মূলস্রোতে আর দেখা যায়নি গোয়ার বর্ষীয়ান কোচকে। এতগুলো বছর কেটে যাওয়ার পর জীবনের সেরা স্বীকৃতি পেয়ে আনন্দিত দেশের অন্যতম সেরা ফুটবল কোচ।
আজকাল.ইন তাঁর সঙ্গে যখন যোগাযোগ করে, এক আত্মীয়ের অন্ত্যেষ্টিক্রিয়া সেরে বাড়ি ফিরছিলেন কোলাসো। রাস্তায় নেটওয়ার্ক সমস্যা হচ্ছিল। অর্ধেক কথা শোনা যাচ্ছিল না। তারমধ্যেই উচ্ছ্বাস প্রকাশ করলেন ৭১ বছরের কোচ। জানালেন, জীবনের অধিকাংশ সময় কোচিংয়ে দিয়েছেন। আশা করেছিলেন, কোনও একদিন এই সম্মান পাবেন। আর্মান্দো কোলাসো বলেন, 'আমি এই সম্মান পেয়ে খুবই খুশি। ক্লাউড নাইনে পৌঁছে গিয়েছি। কথায় বোঝাতে পারব না। আশা করেছিলাম, কোনও একদিন এই স্বীকৃতি পাব। তবে এবারই স্বপ্ন সত্যি হবে ভাবিনি। আমি কিছুটা অবাকই। তবে দারুণ অনুভূতি।' পাঁচবার আই লিগ জিতেছেন। ফেডারেশনের বর্ষসেরা কোচের পুরস্কারও পেয়েছেন। তবে এই স্বীকৃতিকে সবার ওপরে রাখছেন কোলাসো। ডেম্পোর এককালীন সতীর্থদের ধন্যবাদ জানালেন। আর্মান্দো বলেন, 'আমার জীবনের সেরা পুরস্কার। এর আগে অনেক পুরস্কার পেয়েছি, কিন্তু এটার সঙ্গে তুলনা করতে পারব না। এটা সবার ওপরে থাকবে। তাও আবার কোচিংয়ের মূলস্রোত থেকে সরে যাওয়ার এতদিন পরে এই স্বীকৃতি পেলাম। গড ইজ গ্রেট। আমি আলবার্তো কোলাসো, মরিসিও আফান্সো এবং ডেম্পোর বাকি সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। তাঁদের সাহায্য ছাড়া আমার পক্ষে এই জায়গার পৌঁছনো সম্ভব হতো না।'
বিদেশিদের ভিড়ে হারিয়ে যেতে বসেছে ভারতীয় কোচরা। প্রো লাইসেন্স করলেও দেশের সেরা লিগে সুযোগ মেলে না। আইএসএলে একমাত্র ভারতীয় হেড কোচ খালিদ জামিল। বাকি সব বিদেশি। আর্মান্দো মনে করেন, তাঁর এই সাফল্য ভারতীয় কোচদের উদ্বুদ্ধ করবে। তাই আশা না হারিয়ে, পরিশ্রম করে যাওয়ার পরামর্শ দিলেন। কোলাসো বলেন, 'আমাকে অভিনন্দন জানাতে ক্লিফোর্ড মিরান্ডা ফোন করেছিল। ওকে বলছিলাম, পরিশ্রম চালিয়ে গেলে একদিন সাফল্য আসবেই। তাই কখনও আশা হারানো উচিত নয়। আমার মনে হয়, এই স্বীকৃতি ভারতীয় কোচদের অনুপ্রেরণা জোগাবে। নিজেদের আরও উজার করে দেওয়ার তাগিদ পাবে।' প্রায় তিন দশকের বেশি ভারতীয় ফুটবলে কোচিং করাচ্ছেন কোলাসো। সাধারণত শেষ চার বছরের কৃতিত্বের ওপর নির্ভর করে দ্রোণাচার্য পুরস্কার। কিন্তু আর্মান্দোর সেরা সাফল্য ২০১২ সাল পর্যন্ত। সেই বছরই রেকর্ড পঞ্চমবার আই লিগ জেতেন গোয়ান কোচ। কিন্তু এবার পুরস্কার ক্যাটাগরিতে দ্রোণাচার্য লাইফটাইম স্বীকৃতি পুরস্কার অন্তর্ভুক্ত করে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। সেখানে শেষ ২০ বছরের সাফল্য ধার্য করা হয়। তাতেই সেরার স্বীকৃতি পেলেন কোলাসো। গত বছর এই পুরস্কার পান এয়ার ইন্ডিয়ার প্রাক্তন কোচ বিমল ঘোষ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি