শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০২ জানুয়ারী ২০২৫ ২৩ : ৪৮Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: অনুরাগ কাশ্যপ মানেই সোজাসাপ্টা, কাটা-কাটা কথাবার্তা। শিল্পীর আপোষহীন মেজাজ বারবার উঠে এসেছে খবরের শিরোনামে। ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর পরিচালক রাখঢাক না রেখে জানিয়েছেন, বলিউডের উপর বীতশ্রদ্ধ হয়ে হিন্দি ছবির ইন্ডাস্ট্রি ছাড়ছেন তিনি! পাশাপাশি এও জানালেন এবার থেকে তাঁকে দেখা যাবে দক্ষিণী ছবির জগতে। বলিপাড়ার ছবি তৈরির মানসিকতাকে তীব্র নিন্দা করেছিলেন তিনি। এবার বলি-পরিচালকদের একহাত নিলেন অনুরাগ!
কোনও রাখঢাক না করে অনুরাগ জানালেন আজকালকার বলি-পরিচালকদের পুষ্পা র মতো ছবিও তৈরি করতে পারেন না, কারণ তাঁদের সেই ‘বুদ্ধি’ই নেই! ‘গুলাল’ ছবির পরিচালকের দাবি, আজকাল ঝুঁকি নিতে ভয় পায় হিন্দি ছবির ইন্ডাস্ট্রি। “এঁরা কিছুই বোঝে না। একটা ‘পুষ্পা’র মতো ছবি পর্যন্ত বানাতে পারে না। তাঁরা পারেন না কারণ এরকম ছবি বানানোর মতো বুদ্ধিটুকু তাঁদের নেই। ছবি তৈরি করাটাই তো ঠিক করে শিখে উঠতে পারেনি এঁরা। বলা ভাল, জানেন-ই না। পুষ্পা একমাত্র বানানো সম্ভব ছিল পরিচালক সুকুমারের পক্ষেই। কারণ দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রি পরিচালকের উপর ভরসা রাখে, তাঁর উপরে লগ্নি করে ছবি তৈরির জন্য। আর এখানে? এখানে সবাই ইউনিভার্স বানাতেই ব্যস্ত! আচ্ছা, এই বলি-পরিচালকরা কি আদৌ বোঝেন তাঁদের এই নিজেদের জগতে ঠিক কতটা ক্ষুদ্র তাঁরা? তাঁরা বুঝতে চান না, আর সেটাই ইগো। যখন কেউ এই 'ইউনিভার্স' তৈরি করে ফেলেন, নিজেকেই ঈশ্বর ভাবা শুরু করে দেন!”
সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগ এও জানিয়েছিলেন যে আজকাল বলিউডে ছবি তৈরির যে মজাটা সেটাই হারিয়ে গিয়েছে। পরিচালকের কথায়, “এখনকার প্রযোজকেরা ছবি তৈরির আগে সেটাকে বেচবে কীভাবে এবং কত ভাবে, সেই হিসাব কষা শুরু করে দেন! এখানকার এই তো মানসিকতা। এসব দেখে এককথায় আমি তিতিবিরক্ত! আরও একটা উদাহরণ দিই এখানকার ছবি নির্মাতাদের চিন্তাভাবনার। ‘মনজুম্মেল বয়েজ’-এর মতো চিত্রনাট্য নিয়ে কোনও হিন্দি ছবি তৈরি হবে না। কিন্তু সেই ছবি-ই যখন দারুণ সাড়া ফেলে তখন বলি-প্রযোজকেরা আমার সঙ্গে জিজ্ঞেস করে জানতে চান সেই ছবির নির্মাতাদের সঙ্গে আমার আলাপ-পরিচয় আছে কি না? কারণ ওই ছবির স্বত্ব কিনে তাহলে একটা রিমেক বানানো যাবে! এই তো অবস্থা।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি