শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood director Sajid Khan says after MeToo allegations he thought to take this drastic steps many times details inside

বিনোদন | ‘আত্মহননের ভাবনা মাথায় এসেছিল একাধিকবার’ কবুল সাজিদ খানের! নেপথ্যে রয়েছে কোন কারণ?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০২ জানুয়ারী ২০২৫ ২১ : ৫১Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: যৌন হেনস্থার অভিযোগে বিদ্ধ হয়েছিলেন পরিচালক সাজিদ খান। ‘মিটু’ আন্দোলনের জেরে সাসপেন্ডও করা হয়েছিল তাঁকে। সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ জানিয়ে সরব হন একাধিক মহিলা। ছবিতে অভিনয় করার সুযোগ দিয়ে তাঁদের যৌন নির্যাতন করা হত বলে সাজিদের বিরুদ্ধে অভিযোগ করা হয়। অভিযোগ পাওয়ার পরই সাজিদকে এক বছরের জন্য সাসপেন্ড করেছিল ‘ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন’। শার্লিন চোপড়া, মডেল-তারকা র্যাাচেল হোয়াইট সাজিদের যৌন লালসার শিকার হয়েছিলেন বলে অভিযোগ। শার্লিন তো সাজিদকে ‘যৌনশিকারি’, ‘অভ্যস্ত যৌন হেনস্থাকারী’ ইত্যাদি বলে দাগিয়ে দিয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাজিদ জানান সেই ঘটনার পর পেরিয়ে গিয়েছে ৬ বছর। আজও বলিউড থেকে কোনও ডাক পাননি তিনি। অর্থের জন্য বিক্রি করে দিতে হয়েছে তাঁর বাড়ি। এইমুহূর্তে একটি ভাড়ার ফ্ল্যাটে থাকেন তিনি। শুধু তাই নয়, কবুল করলেন দুঃখে-অবসাদে আত্মহননের কথাও একাধিকবার ভেবেছিলেন তিনি! 

 

ক্ষোভের সুরে তিনি আরও জানান, তাঁর মতো একই অভিযোগে যাঁরা বিদ্ধ হয়েছিলেন বলিউডে, তাঁদের মধ্যে অনেকেই ফিরে এসেছেন বলিপাড়ায়। শুধু তিনি আর ফেরার ডাক পাননি। জানান, কেন এমন করা হচ্ছে তাঁর সঙ্গে, জানেন না তিনি। জোর গলায় 'হাউজফুল' ছবির এই পরিচালক জানান, তিনি সারা জীবন মেয়েদের সম্মান জানিয়ে গিয়েছেন। তাঁর পারিবারিক শিক্ষাটাই তেমন। এতদিন কেন তিনি চুপ করেছিলেন তিনি? সাজিদের জবাব, “আমি কথা বলতে চাইনি। মা আমাকে শিখিয়েছিলেন, ‘নীরবতাই শ্রেষ্ঠ উত্তর।’

 

সাজিদ আরও জানান, তিনি-বন্ধুদের মধ্যে সবাইকে জীবনমুখী থাকার জন্য উৎসাহ দিতেন। সেই তিনি-ই হতাশার সমুদ্রে একপ্রকার ডুবে যখন গিয়েছিলেন তখন নিজেকেই বোঝাতেন এভাবে শেষ হতে পারে না তাঁর জীবন। এটা তাঁর জীবনের একটি অধ্যায় হতে পারে বড়জোর, কিন্তু গোটা জীবন কিছুতেই নয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া