শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০২ জানুয়ারী ২০২৫ ২০ : ২৩Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ‘দৃশ্যম ৩’-এর প্রস্তুতি শুরু করে দিয়েছেন নির্মাতারা। মালয়ালম এবং হিন্দি -দুই ভাষাতেই। ‘দৃশ্যম’ ছবির সাফল্যের পর থেকে সারা দেশেই জনপ্রিয় মোহনলাল। দক্ষিণী ছবির এই জনপ্রিয় অভিনেতা এবার জানালেন এই সিরিজের ছবির তৃতীয় পর্বে যদি অজয় দেবগণের সঙ্গে তাঁর ক্রসওভার হয়, তাহলে মন্দ হয় না! বরং অজয়ের সঙ্গে তাঁর কাজ করতে ভালই লাগবে। অভিনেতা আরও বলেন, “এখনও ‘দৃশ্যম ৩’-এর গল্প নিয়ে প্রস্তুতি চলছে। এটুকু বলতে পারি, এই ছবি খুব বড় চ্যালেঞ্জ হতে চলেছে আমাদের কাছে।”
২০২২-এ মুক্তি পেয়েছিল অজয়ের ‘দৃশ্যম ২’। কার্তিকের ‘ভুলভুলাইয়া ২’ ছবিকে বক্স-অফিসের নিরিখে পিছনে ফেলে দিয়েছিল অজয়ের এই ছবি। আরও ভাল করে বললে, সেই বছর অর্থাৎ ২০২২-এ করোনা অতিমারির পরবর্তী সময় মুক্তি পাওয়া হিট হিন্দি ছবি ‘ভুল ভুলাইয়া ২’, ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’, ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর মতো ছবিকে পিছনে ফেলে দিয়েছিল অজয় দেবগণ অভিনীত ‘দৃশ্যম ২’।
প্রসঙ্গত, ২০১৩ সালে জীতু জোসেফ তৈরি করেছিলেন মালয়ালম ছবি ‘দৃশ্যম’। ২০১৫ সালে সেই ছবিরই হিন্দি রূপান্তর তৈরি করেছিলেন পরিচালক নিশিকান্ত কামাত। সেই সময়ে ওই রকম একটা টানটান থ্রিলার দেখে নড়েচড়ে বসেছিলেন দর্শকরা। সেই ছবির সিক্যুয়েল মালয়ালমে ২০২১ সালে বানিয়ে ফেলেছিলেন জীতু জোসেফ। মোহনলাল অভিনীত ‘দৃশ্যম ২’ ছবিটি অনেকেই ঘরে বসে ওটিটি-তে দেখে ফেলেছেন। স্বভাবতই তারপর হিন্দিতে সেই সিক্যুয়েল পেয়ে দর্শকের উন্মাদনা ছিল তুঙ্গে। দ্বিতীয় পর্বের পরিচালনার দায়িত্ব পালন করেছিলেন ছবির প্রযোজক কুমার মঙ্গতের পুত্র অভিষেক পাঠক। এই ছবির তৃতীয় পর্বেরও দায়িত্ব পেয়েছেন তিনি। উল্লেখ্য, এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি একই দিনে মালয়ালম এবং হিন্দি— দুই ভাষাতেই মুক্তি পাবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি