শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০২ জানুয়ারী ২০২৫ ১৮ : ৫৭Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: ২০২১, ২০২২, ২০২৩। এই তিন বছর ধরে ক্রিসমাস মানেই ছিল বাংলা ছবির বক্স অফিসে হাজির দেব-অভিজিৎ সেন-অতনু রায়চৌধুরীর টাটকা নতুন ছবি। তবে ২০২৪-এ সেই নিয়মে ধাক্কা লেগেছে। গত বছরের বছরের ক্রিসমাসে প্রেক্ষাগৃহে হাজির হয়নি অতনু-অভিজিতের ছবি। তবে এ বছর যে সেই বিষয়টির পুনরাবৃত্তি হবে না তার জন্য বছরের শুরুতেই আগেভাগে ঘোষণা সেরে দিলেন দেব। ‘রঘু ডাকাত’-এর পর চলতি বছর দেবের দ্বিতীয় ছবি ‘প্রজাপতি ২’! অভিনয়ে তিনি নিজে, পরিচালনায় অভিজিৎ সেন এবং প্রযোজনায় অতনু রায়চৌধুরী। প্রজাপতি ২ আসবে এই বছরের ক্রিসমাসে।
এক্স হ্যান্ডেলে অতনু-অভিজিতের সঙ্গে নিজের একটি ঝলমলে ছবি পোস্ট করছেন দেব। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ২০২৪-এর কিছু না বলা গল্প বলা হবে ২০২৫-এ। আমাদের আগামী ছবির ঘোষণা করতে পেরে ভীষণ আনন্দ হচ্ছে। আসছে ‘প্রজাপতি ২’...”
Few untold stories of 2024 will be told in 2025…
— Dev (@idevadhikari) January 1, 2025
Super happy to announce our next….
Projapati 2@BengalTalkies @devpl_official @AVIJIT416 @AdvARC_official pic.twitter.com/n67UPEKUtJ
‘প্রজাপতি ২’-এর প্রধান প্রযোজক অতনু রায়চৌধুরী আজকাল ডট ইন-কে বললেন, “দেব এবং মিঠুন চক্রবর্তী থাকছেন ‘প্রজাপতি ২’-এর প্রধান দুই ভূমিকায়। নাম যখন প্রজাপতি তখন আগের ছবি বেশ কিছু ছোঁয়া থাকবে নিশ্চয়ই কিন্তু গল্প কিন্তু পুরোপুরি আলাদা হতে চলেছে।” ‘প্রজাপতি’-র মতো এর সিক্যুয়েলেও খরাজ মুখোপাধ্যায়, মমতা শঙ্করদের কি ফের দেখা যাবে? খানিক সতর্ক ভঙ্গিতে প্রযোজকের জবাব, “খরাজকে তো দেখা যাওয়া উচিত। মমতা শঙ্করের চরিত্রটি নিয়ে চিন্তাভাবনা চলছে।” আর নায়িকা? অতনু রায়চৌধুরী জানিয়েছেন এখনও ‘লক’ হয়নি বিষয়টি। একাধিক নাম নিয়ে আলোচনা চলছে এটুকু বলতে পারি। ঠিক যেমন চিন্তাভাবনা চলছে ছবির সুর পরিচালনার দায়িত্ব কে সামলাবেন। তিনি আরও জানান, ‘প্রজাপতি ২’-এর বেশিরভাগ অংশের শুটিংটাই সারা হবে বিদেশে। তবে সেটা কোন জায়গা তা এখনই ফাঁস করতে নারাজ প্রযোজক -“তিনটি জায়গা বাছাই করে রেখেছি আমরা। ফাইনালাইজড করতে আরও একটু সময় লাগবে আমাদের। তবে হ্যাঁ, মার্চের মাঝামাঝি থেকেই এই ছবির শুটিং শুরু করে দেব আমরা।”
কেন পরপর তিন বছর সুপারহিতের হ্যাটট্রিকের পরেও গত বছর তাঁদের ত্রয়ীর ছবি প্রেক্ষাগৃহে এল না, সেই প্রশ্নের জবাবে ‘প্রজাপতি’, ‘প্রধান’ ছবি খ্যাত এই প্রযোজক বলেছিলেন, “দেব নিজে অনুরোধ করে বলেছিল যে 'খাদান'-এর বাজেটটা অনেক বেশি। বড় স্কেলের ছবি তাই ব্যবসাটা ধরতে ক্রিসমাসের আবহটা ওর প্রয়োজন। দেব তো শুধু আমার ছবির নায়ক নয়, একজন প্রযোজকও বটে। আমি নিজে একজন প্রযোজক হয়ে এই সমস্যাটা বুঝি। তাই দেবের অনুরোধে রাজি হয়ে গেলাম।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি