শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ছেলের বয়স ১৪ মাস, এর মাঝেই দ্বিতীয়বার মা হবেন ইলিয়ানা! নতুন বছরের শুরুতেই 'ধুরন্ধর' লুকে চমক রণবীরের

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০২ জানুয়ারী ২০২৫ ১৮ : ৪৭Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


দ্বিতীয়বার মা হবেন ইলিয়ানা 


বলি অভিনেত্রী ইলিয়ানা ডি'ক্রুজ নতুন বছরের প্রথম দিনই ভক্তদের চমকে দিলেন। নতুন বছরের শুভেচ্ছা জানাতে একটি ভিডিও পোস্ট করেছেন 'বরফি' খ্যাত অভিনেত্রী। সেখানে নায়িকার স্পষ্ট ইঙ্গিত যে তিনি ফের গর্ভবতী। আগামী অক্টোবরে ফের মা হবেন, এমনই আভাস দিয়েছেন অভিনেত্রী। ২০২৩ সালে চুপিসারে বিয়ে করেন ইলিয়ানা ও মাইকেল। তাঁদের প্রথম সন্তান জন্মের সময়ও স্বামীর পরিচয় জানাননি ইলিয়ানা। সেই জন্য নেটিজেনদের কটাক্ষের শিকারও হয়েছিলেন অভিনেত্রী। তবে এবার দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দিয়ে নেটিজেনদের ভালবাসা কুড়িয়েছেন তিনি। 


বন্ধ অহন-পূজার ছবি!


অহন শেঠি ও পূজা হেগড়ে প্রথমবার জুটি বাঁধছেন নতুন বছরে। সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় 'সানকি' মুক্তি পাওয়ার কথা ছিল ২০২৫-এর ১৪ ফেব্রুয়ারি। কিন্তু ছবিটি এই মুহূর্তে নাকি বাতিল করেছেন নির্মাতা, এমনটাই জানা যাচ্ছে। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, 'সানকি'র শুটিং শুরু হওয়ার কথা ছিল গত বছরেই। নানা গোলযোগের কারণে তা হয়নি। এবার নাকি ছবির কাজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। 

 

ফাঁস 'ধুরন্ধর' রণবীরের লুক


নতুন বছরের শুরুতেই বড় চমক দিলেন রণবীর সিং। সমাজ মাধ্যমে ফাঁস হল তাঁর আসন্ন ছবি 'ধুরন্ধর'-এর লুক। ছবির শুটিংয়ের কিছু দৃশ্য প্রকাশ্যে এসেছে। ওই ছবিগুলিতে রণবীরকে লম্বা দাড়ি, স্যুট-বুট এবং মাথায় পাগড়ি পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। রণবীরের এই ছবি সামনে আসতেই দারুণ উত্তেজিত তাঁর অনুরাগীরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া