মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ইস্টবেঙ্গলে সই করছেন রবি হাঁসদা? সন্তোষের সেরা ফুটবলারকে পেতে ঝাঁপাচ্ছে মহমেডানও

Sampurna Chakraborty | ০২ জানুয়ারী ২০২৫ ১৮ : ৩৬Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: সন্তোষ ট্রফির সাফল্য সরাসরি আইএসএলের টিকিট দিতে চলেছে রবি হাঁসদাকে। শোনা যাচ্ছে, তাঁর সঙ্গে কথা অনেকটাই এগিয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের। সন্তোষ ট্রফি চলাকালীন হায়দরাবাদে উপস্থিত ছিলেন লাল হলুদের কোচ অস্কার ব্রুজো এবং শীর্ষকর্তা দেবব্রত সরকার। সেখানেই রবির সঙ্গে একপ্রস্থ কথা বলেন তাঁরা। যদিও এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। রবি জানান, দু'একটা ক্লাব আগ্রহ প্রকাশ করেছে। তবে এখনও কথাবার্তা চূড়ান্ত হয়নি। শোনা যাচ্ছে, ইস্টবেঙ্গলের দিকেই পাল্লাভারী। লাল হলুদ জার্সিতে খেলতে আগ্রহী সন্তোষ ট্রফির সর্বোচ্চ গোলদাতা। বুধবার রাতে সন্তোষ ট্রফি জয়ী বাংলা দল হায়দরাবাদ থেকে কলকাতায় ফেরে। বিমানবন্দরে দেখা যায় ইস্টবেঙ্গল কর্তাদের। অবশ্য সেই জন্য কোনও আগাম ভবিষ্যদ্বাণী করা যাবে না। কারণ ইস্টবেঙ্গলের জুনিয়র দলের বেশ কয়েকজন ফুটবলার ছিল বাংলা দলে। তবে রবিকে পাওয়ার দৌড়ে ইস্টবেঙ্গলের সঙ্গে সমানভাবে রয়েছে মহমেডান স্পোর্টিং‌ও। তাঁকে পাওয়ার বিষয়ে আশাবাদী দীপেন্দু বিশ্বাস। শোনা যাচ্ছে, কলকাতার তৃতীয় প্রধানের সঙ্গেও কথা হয়েছে হাঁসদার। শেষপর্যন্ত কোন দলের জার্সিতে তাঁকে দেখা যাবে সেটা দুই, একদিনের মধ্যেই জানা যাবে। তবে আইএসএলে খেলা পাকা সন্তোষের নায়কের। 

মাস দুয়েক আগেও রবি হাঁসদাকে তেমনভাবে কেউ চিনত না। নিয়মিত মাঠ, ময়দান করা লোকের বাইরে তিনি ছিলেন অজ্ঞাত নাম। সন্তোষ ট্রফি রাতারাতি তাঁকে প্রচারের আলোয় নিয়ে এসেছে। ১২টি গোল করে মহম্মদ হাবিবের রেকর্ড ছাপিয়ে গিয়েছেন পূর্ব বর্ধমানের এক প্রান্তিক কৃষক পরিবারের ছেলে। বয়স ২৫ বছর। জন্ম ১৯৯৯ সালে। টনটনে যে বছর সৌরভ গাঙ্গুলি বিশ্বকাপে অসামান্য সেঞ্চুরি করছেন। ছোট বয়স থেকেই ফুটবলে আসক্তি। কাশিপুর সরস্বতী ক্লাবের হয়ে কলকাতা মাঠে আবির্ভাব। তারপর আসোস রেনবো হয়ে বর্তমানে কাস্টমসের ফুটবলার। ফরোয়ার্ড পজিশনে খেলেন। যথার্থ টিমম্যান। হাবিবের রেকর্ড ভাঙা সম্পর্কে রবি জানিয়েছিলেন, 'হাবিব স্যার অনেক বড় প্লেয়ার। তাঁর খেলা দেখিনি, শুনেছি। তাঁর মতো ফুটবলার হতে পারলে নিজেকে ধন্য বলে মনে করব।' রাতারাতি জীবন বদলে গিয়েছে রবি হাঁসদার। সন্তোষ ট্রফির আগে ভাবতে পারেননি এইভাবে আচমকা আইএসএলে খেলার সুযোগ চলে আসবে। ময়দানের ছোট ক্লাব থেকে দেশের একনম্বর লিগে খেলতে হলে বহু কাঠখড় পোড়াতে হয়। সেখানে তাঁর এই উত্থান স্বপ্নের মতো। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া