মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ফিরছেন গিল? শুভমনের প্রস্তুতি দেখতে সিডনিতে হাজির বিশেষ অতিথিরা

Sampurna Chakraborty | ০২ জানুয়ারী ২০২৫ ১৭ : ১৮Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: মেলবোর্ন টেস্ট থেকে বাদ পড়েছিলেন। যা নিয়ে প্রচণ্ড সমালোচনার মুখে পড়তে হয় রোহিত শর্মাকে। সিডনি টেস্টে ফিরছেন শুভমন গিল। তাঁর খেলা একপ্রকার নিশ্চিত। ভারতীয় দলের অনুশীলনে তেমনই ইঙ্গিত পাওয়া যায়। বর্ডার-গাভাসকর ট্রফির শেষ তথা পঞ্চম টেস্টের আগে নেটে গিলের ব্যাটিং অনুশীলন চাক্ষুষ করতে দেখা যায় তাঁর পরিবারকে। শুভমনের বাবা লখবিন্দর সিং এবং মা কিয়ার্ট গিলকে প্র্যাকটিসের জায়গার কাছাকাছি বসে থাকতে দেখা যায়। মন দিয়ে ছেলের ব্যাটিং ড্রিল দেখেন তাঁরা। নেট সেশনের মাঝেই গিলের বাবা, মায়ের সঙ্গে দেখা করেন ঋষভ পন্থ। অনুশীলনে গৌতম গম্ভীরের সঙ্গে কথা বলতে দেখা যায় শুভমনকে। তারপর তরুণ ক্রিকেটারের পিঠ চাপড়ে দিতে দেখা যায় টিম ইন্ডিয়ার হেড কোচকে। তার পরপরই গিলের সঙ্গে কথা বলেন বুমরা। মাঠের ঘটনা প্রবাহ দেখে মনে হয়, হয়তো সিডনি টেস্টে দলে ফেরার সুখবর পেয়ে গিয়েছেন ২৫ বছরের ক্রিকেটার। 

চতুর্থ টেস্টে তাঁকে বসিয়ে ওয়াশিংটন সুন্দরকে খেলানো হয়। যা নিয়ে কম সমালোচনা হয়নি। সিডনিতে গিলকে ফেরানোর দাবি তোলেন প্রাক্তনরা। তাই শেষ টেস্টে তাঁর দলে ফেরায় সম্ভাবনা প্রবল। বিরাট কোহলি, কেএল রাহুলের পাশাপাশি নেটে দীর্ঘক্ষণ ব্যাট করেন গিল। যদিও তাঁর দলে ফেরা নিয়ে প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে কোনও মন্তব্য করেননি গম্ভীর। তবে শুভমনের দলে ফেরা প্রায় নিশ্চিত। চোটের জন্য সিডনি টেস্টে পাওয়া যাবে না আকাশ দীপকে। বাংলার পেসার ছাড়া দলে কোনও চোট সমস্যা নেই। গম্ভীর জানান, পিচ দেখার পর ম্যাচের দিনই প্রথম একাদশ ঠিক করা হবে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া