মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

A big Virat Kohli change has been suggested for the 5th Test between India and Australia in Sydney

খেলা | 'কোহলিকে সবাই ভয় পায়, তাই কেউ কিছু বলে না...', বিরাটকে নিয়ে বড় মন্তব্য পাক প্রাক্তনীর

KM | ০২ জানুয়ারী ২০২৫ ১৬ : ০৬Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: সিডনি টেস্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে টিম ইন্ডিয়ার কাছে। সিরিজ বাঁচানোর লড়াই ভারতের সামনে। আকাশদীপ পিঠের চোটের জন্য খেলতে পারবেন না সিডনিতে। এই পরিস্থিতিতে ভারতের ব্যাটিং পজিশন বদলানোর পরামর্শ দিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি। বিরাট কোহলি চার নম্বরেই ব্যাট করেছেন এই চারটি টেস্টে। সিডনি টেস্টে কোহলিকে পাঁচ নম্বরে ব্যাট করতে নামার পরামর্শ দেন বাসিত। 

অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে প্রতিবার আউট হচ্ছেন কোহলি। পাকিস্তানের প্রাক্তন তারকা মনে করছেন, এক ধাপ নিচে ব্যাট করতে নামলে উপকৃত হবেন কোহলি স্বয়ং। 

নিজের ইউটিউব চ্যানেলে বাসিত আলিকে বলতে শোনা গিয়েছে, ''ভারতীয় দলের এখন নীতীশ কুমারকে চার নম্বরে পাঠানো উচিত। বিরাচট কোহলি পাঁচে। চার নম্বরে নেমে রান পাচ্ছে না বিরাট। একই শট খেলে আউট হয়ে যাচ্ছে ও। যদি পারফর্ম করতে না পারো, তাহলে নীচের দিকে নেমে যাওয়াই উচিত। রোহিত আগেও নিজেকে ব্যাটিং অর্ডারে নামিয়ে এনেছে। কিন্তু কোহলির কথা কেউ বলছে না।'' 

লোকেশ রাহুল ওপেন করতে নেমে ভাল রান পাওয়ায় রোহিত শর্মা নিজের ব্যাটিং পজিশন বদলান। মিডল অর্ডারে নেমে আসেন তিনি। কিন্তু বিরাট কোহলির ব্যাটিং পজিশনে কোনও পরিবর্তন নেই। এই প্রসঙ্গে বাসিত বলছেন, ''বিরাট কোহলিকে সবাই ভয় পায়। তাই ওর ব্যাটিং অর্ডার বদলানোর কথা  কেউ বলছেন না।'' 

রাহুল দ্রাবিড় কোচ থাকলে এমন পরিস্থিতিতে পড়তে হত না বলবেই মনে করেন বাসিত। কোহলির ব্যাটিং পজিশন পরিবর্তন করার মতো সাহস নেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের। পাকিস্তানের প্রাক্তন তারকা বলছেন,''এই দলে দ্রাবিড়ের অভাব অনুভূত হচ্ছে।''


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া