মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | শীতে বেড়েছে গাঁটের ব্যথা, প্রায়ই টান ধরছে পেশীতে? ৫ কৌশলেই মিলবে যন্ত্রণা থেকে মুক্তি

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০১ জানুয়ারী ২০২৫ ০৪ : ২৩Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: লেপের তলা থেকে উঠতেই শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা টের পাচ্ছেন। তীব্র যন্ত্রণা হচ্ছে হাতের আঙুল, পা ভাঁজ করতে গিয়ে। আর্থারাইটিস থাকলেও অবশ্য এই সমস্যা নতুন নয়। কিন্তু শীতকালে অন্যান্যদেরও জয়েন্টে ব্যথা, পেশী শক্ত হয়ে যাওয়া কিংবা টান ধরার সমস্যায় ভোগেন। কিন্তু কেন শীতকালে এই সমস্যা বাড়ে? কীভাবেই বা যন্ত্রণা থেকে মুক্তি পাবেন?

শীতকালে কম-বেশি সকলেরই শরীরচর্চা করতে অনীহা থাকে। কিন্তু ইচ্ছা না করলেও এই সময়ে ব্যায়াম করা জরুরি। কারণ শীতে শরীরের কমনীয়তা কমে যায়। আর বাতের সমস্যা থাকলে তা গুরুতর আকার ধারণ করে। তাই শীতে অন্তত হালকা ধরনের শরীরচর্চা করলে শরীরের বিভিন্ন জয়েন্ট শক্ত হয়ে থাকবে না। ব্যথাও কম হবে।    

শীতকালে হালকা গরম জলে স্নান করতে পারেন। কিংবা যে অংশে ব্যথা অনুভব হচ্ছে সেখানে গরম সেঁক দিলে আরাম পাবেন। এতে সারা শরীরে ভালভাবে রক্ত সঞ্চালনও ঠিক থাকবে।     
       
শীতকালে বেশিরভাগ সময়ে গরম পোশাক পরে থাকার জন্য তা ভেদ করে রোদ গায়ে লাগতে পারে না। তাই শরীর পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি তৈরি হতে পারে না। ফলে শরীরের বিভিন্ন অস্থিসন্ধিতে ব্যথা হয়। শীতকালে নিয়মিত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি।

শীতকালে জল খাওয়াও কমে যায়। শরীর ডিহাইড্রেটেড হয়ে গেলে পেশীতে টান ধরা, গাঁটের যন্ত্রণা বাড়তে পারে। তাই ঠান্ডার মরশুমে জল খাওয়ার দিকে নজর দিন।

জয়েন্ট পেইন বা গাঁটের ব্যথা অত্যাধিক বেড়ে গেলে ডাক্তারের পরামর্শ নিন। নিজে থেকে পেইনকিলার খাবেন না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া