মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | ঝরবে মেদ, ছেঁকে বেরবে লিভারের টক্সিন! মাত্র ৭ দিন এই পানীয়তে চুমুক দিলেই দূরে পালাবে জটিল অসুখ

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০১ জানুয়ারী ২০২৫ ০৪ : ০৭Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: অনিয়মিত জীবনযাপনের সঙ্গে স্ট্রেস, এখন নিত্যদিনের সঙ্গী। সঙ্গে খাওয়াদাওয়ার অনিয়ম সহ শরীরচর্চার অভাব চরম বিপদ ডেকে আনে লিভারের। অল্পবয়সেই লিভারে জমতে শুরু করে টক্সিন। সঙ্গে বেড়ে যায় ওজন। পিছু নেয় না জটিল অসুখ। যার জন্য অনেকেই ওষুধের আশ্রয় নেন। কিন্তু ঘরে তৈরি একটি পানীয়তেই যাবতীয় সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। জেনে নেওয়া যাক সেই বিষয়ে- 

একটি বড় আদার অর্ধেক টুকরো,  এক আঁটি পরিষ্কার করে ধুয়ে নেওয়া পুদিনাপাতা ও অর্ধেক লেবুর রস‌‌‌ নিন। একটি সসপ্যানে তিন কাপ জল দিন। জলে খোসা সহ টুকরো করে রাখা আদা ও পুদিনাপাতা দিয়ে দিন। অল্প আঁচে ঢাকা দিয়ে দশ মিনিট ফুটিয়ে নিন। জল ফুটে ১ কাপ হলে গ্লাসে ছেঁকে ঢেলে দিন। ঠান্ডা হতে দিন। খাওয়ার আগে অর্ধেক লেবুর রস মিশিয়ে নিন। এই পানীয় দিনের যে কোনও সময় খেতে পারেন।

পানীয়টির প্রত্যেকটি উপাদানের নিজস্ব আলাদা গুণ রয়েছে। বমি ভাব, হজম ও গ্যাস অম্বলের সমস্যা থেকে রেহাই পেতে আদার জুড়ি নেই। পেটের সমস্যা দূর করে পুদিনাপাতা। এতে অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিসেপটিক, অ্যান্টিভাইরাল, অ্যান্টিঅক্সিড্যান্ট, অ্যান্টিটিউমার এবং অ্যান্টি-অ্যালার্জেনিক বৈশিষ্ট্য রয়েছে। পাতিলেবুতে রয়েছে প্রচুর প্রাকৃতিক ভিটামিন সি।এই ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে।

শরীর থেকে টক্সিন বের করে দিতে সক্ষম এই পানীয়। পেটের গোলমাল ঠেকাতে এই পানীয় খেলে প্রোবায়োটিক উপাদান কিংবা গ্যাসের ওষুধ খাওয়ার দরকার পড়বে না। ঘরোয়াভাবে তৈরি লিভারের যত্নে এমন শক্তিশালী পানীয় আর নেই বললেই চলে!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া