মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | ফিরছেন স্টুয়ার্ট, নেই দিমিত্রি! দুর্বল হায়দরাবাদকেও সমান গুরুত্ব দিচ্ছেন মোলিনা

Sampurna Chakraborty | ০১ জানুয়ারী ২০২৫ ০১ : ১৬Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: নতুন বছরের শুরুতে তুলনায় দুর্বল হায়দরাবাদের বিরুদ্ধে যাত্রা শুরু করতে চলেছে মোহনবাগান। বৃহস্পতিবার টেবিলের ফাস্ট বয়ের সঙ্গে সেকেন্ড লাস্ট বয়ের লড়াই। ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের মগডালে হোসে মোলিনার দল। সমসংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট হায়দরাবাদের। স্বভাবতই ঘরের মাঠে ফেভারিট হিসেবেই নামবে বাগান। তবে কোনও ম্যাচই সহজভাবে নিতে চান না মোলিনা। বাগান কোচের দাবি, আইএসএলের প্রত্যেক ম্যাচই কঠিন। মোলিনা বলেন, 'আমি প্রতিবার একই কথা বলি। আইএসএলে ম্যাচ জেতা সহজ নয়। কঠোর পরিশ্রম করতে হয়। প্রত্যেক পয়েন্ট সংগ্রহ করা চ্যালেঞ্জিং। কোনও দলই দুর্বল নয়। হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচটা সহজ হবে ভাবার কোনও কারণ নেই। ৯০ মিনিট কঠোর পরিশ্রম করতে হবে।'

অঙ্ক অনুযায়ী সুপার সিক্স প্রায় নিশ্চিত করে ফেলেছে মোহনবাগান। কিন্তু নিজেদের জন্য কোনও ম্যাজিক পয়েন্ট সেট করতে চান না মোলিনা। জানিয়ে দিলেন, তাঁর পাখির চোখ হায়দরাবাদ ম্যাচ। আগামীর আগাম পরিকল্পনা না পসন্দ তাঁর। সেই কারণেই নতুন বছরে কোনও রেজোলিউশনও নেননি। মোলিনা বলেন, 'আমি পয়েন্ট গুণী না। ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ। তাই জানি না সুপার সিক্সের জন্য ঠিক কত পয়েন্ট দরকার। আমরা শুধুই হায়দরাবাদ ম্যাচ নিয়ে ভাবছি। দীর্ঘমেয়াদি পরিকল্পনা আমি করি না। মানুষ হিসেবে জীবন উপভোগ করতে চাই। পরের ম্যাচ জেতা লক্ষ্য। আজকের দিনে কঠিন পরিশ্রমে বিশ্বাসী। বর্তমানে বাঁচতে চাই।' হায়দরাবাদের বিরুদ্ধে আঠারো জনের দলে ফিরছেন গ্রেগ স্টুয়ার্ট। প্রয়োজনে তাঁকে নামানো হবে। তবে নেই দিমিত্রি পেত্রাতোস। সম্পূর্ণ ফিট হতে আরও কিছুদিন লাগবে। সম্ভবত ডার্বিতে পাওয়া যাবে তাঁকে। সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মনবীর সিং। তাঁকে বুধবার দলের সঙ্গে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হায়দরাবাদ ম্যাচের স্কোয়াডে থাকবেন। বুধবার সকালে যুবভারতীর প্র্যাকটিস মাঠে প্রাক ম্যাচ প্রস্তুতি সারে সবুজ মেরুন ব্রিগেড। দলের সঙ্গে অনুশীলন করেন স্টুয়ার্ট। ম্যাচের ফ্রি টিকিট বিতরণ করা হয়েছে। মোট ৪০ হাজার টিকিট বাজারে ছাড়া হয়েছে। ঘরের মাঠে সমর্থকদের উপস্থিতিতে গোল ব্যবধান বাড়িয়ে রাখাও লক্ষ্য থাকবে বাগানের। 

নতুন বছরে কোচ কোনও লক্ষ্যমাত্রা সেট না করলেও, নিজের রেজোলিউশন নিয়ে ফেলেছেন টম অ্যালড্রেড। এক নম্বরে শেষ করাই লক্ষ্য। তাঁর সঙ্গে আলবার্তোর জুটি জমে উঠেছে। মোট ছ'ম্যাচে ক্লিনশিট রাখার পাশাপাশি গোলও পাচ্ছেন বাগানের দুই ডিফেন্ডার। তবে এই বিষয়ে তাঁকে টেক্কা দিয়েছেন আলবার্তো। ইতিমধ্যেই চারটে গোল করে ফেলেছেন। তবে গোল সংখ্যা বাড়ানো নিয়ে কোনও প্রতিযোগিতা নেই দু'জনের মধ্যে। আসল লক্ষ্য ক্লিনশিট রাখা। টম বলেন, 'আমাদের আসল লক্ষ্য ক্লিনশিট রাখা। গত ২-৩ সপ্তাহে আলবার্তো কয়েকটা গুরুত্বপূর্ণ গোল করছে। ওর চারটে গোল হয়ে গিয়েছে। হয়তো আমাকেও আরও বেশি গোল করতে হবে। তবে সেটা আমাদের লক্ষ্য নয়। ডিফেন্ডার হিসেবে আমাদের টার্গেট ক্লিনশিট রাখা। ডিফেন্ডাররা গোল হজম করতে পছন্দ করে না।' কোচের মতো হায়দরাবাদকে গুরুত্ব দিচ্ছেন টমও। নতুন বছরের প্রথম ম্যাচ জিততে মরিয়া। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া