শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ০১ জানুয়ারী ২০২৫ ০১ : ১২Soma Majumder
নিজস্ব সংবাদদাতা, মুম্বই: ‘ম্যায়নে পেয়ার কিয়া' ছবিতে সলমন খানের বিপরীতে অভিনয় করেছিলেন ভাগ্যশ্রী। ছবিতে নায়িকার সঙ্গে সলমনের রয়াসন সকলের নজর কেড়েছিল। কিন্তু সেই ছবির সেটেই নাকি ভাইজানের উপর চটেছিলেন ভাগ্যশ্রী! কিন্তু কেন? কী এমন করেছিলেন নায়ক?
১৯৮৯ সালের ২৯ ডিসেম্বর মুক্তি পেয়েছিল সলমনের ‘ম্যায়নে পেয়ার কিয়া’। এই ছবির সাফল্যের সঙ্গেই ভাইজানকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপর থেকে তাঁর ক্যারিয়ার গ্রাফ ছিল উর্ধ্বমুখী। শোনা যায়, ছবির শুটিংয়ে ভাগ্যশ্রীর সঙ্গে অভিনেতার বেশ ভাল বন্ধুত্ব হয়েছিল। কিন্তু তারপরও কেন সলমনের উপর ক্ষেপে গিয়েছিলেন ভাগ্যশ্রী? মুখ খুলেছেন নায়িকা।
সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে ভাগ্যশ্রী বলেন, "‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমার শুটিং চলাকালীন আমরা অনেক মজা করেছিলাম। শুটিং ফ্লোরে সকলেই ভীষণ ভাল ছিলেন। তবে আমার সঙ্গে বাড়ির কেউ ছিল না বলে মাঝেমধ্যেই মন খারাপ হত। আর তখনই সলমন আমার কানের কাছে গান গাইতে শুরু করত। "
ভাগ্যশ্রীর মন ভাল করতে 'ম্যায়নে পেয়ার কিয়া' ছবির দিল দিওয়ানা গানটি গাইতেন সলমন। অভিনেত্রীর কথায়, "এমনিতে সলমন খুব ভাল ছিল। কিন্তু বারবার আমার কানের কাছে গান গাইতে থাকত বলে আমি একদিন ভীষণ বিরক্ত হয়ে যাই। ওকে বলেছিলাম, 'তুমি কেন এটা করছ?'
তবে ভাগ্যশ্রীর কথায় খুব একটা পাত্তা দেননি সলমন। অভিনেত্রী জানান, "রাগ দেখানোয় সলমন আমাকে বলে এইভাবেই ও আমার কানের কাছে গান গাইবে। কিন্তু যখন আমি শেষমেষ খুব রেগে যাই তখন ও হঠাৎ করে আমাকে বলে, আমি কেন হিমালয়কে ডেকে আনি না। আচমকা এই কথা শুনে আমি বেশ চমকে উঠেছিলাম।"
উল্লেখ্য, হিমালয় দাসানি হলেন ভাগ্যশ্রীর স্বামী। ‘ম্যায়নে পেয়ার কিয়া’র মুক্তির ঠিক এক বছর পরেই হিমালয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন নায়িকা। ২০২২ সালে ‘রাধে শ্যাম’ ছবিতে শেষবার অভিনেত্রীকে বড় পর্দায় দেখা গিয়েছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি