মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Surinder Khanna labels Indian team as liars over umpire arguments

খেলা | যশস্বীকে 'মিথ্যাবাদী' বললেন দেশের প্রাক্তন ক্রিকেটার, আউট বিতর্কে বাংলাদেশি আম্পায়ারের পাশে দেশের তারকা

KM | ০১ জানুয়ারী ২০২৫ ২৩ : ০৭Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন ক্রিকেটার মহিন্দর অমরনাথ নির্বাচকদের বলেছিলেন, বাঞ্চ অফ জোকার্স। 

তিনি দেশের প্রাক্তন উইকেট কিপার সুরিন্দর খান্না রোহিত ব্রিগেডের অধিকাংশকেই তোপ দেগে বললেন, ''বাঞ্চ  অফ লায়ার্স।'' 

মেলবোর্নে হেরে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের ফলাফল এখন ২-১। তার উপরে বাংলাদেশের তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলাকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। 

যশস্বী জয়সওয়ালের আউট বিতর্ক নিয়ে চর্চা হচ্ছে প্রচুর। পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে। এই পরিস্থিতিতে সুরিন্দর খান্না বলেন, ''ওরা মিথ্যেবাদী। আগে নিজেকে সৎ হতে হবে, তবেই আপনি জিততে শুরু করবেন। হাতে যখন ব্যাট, তখন বল ব্যাটের কাণায় লেগেছে কিনা সেটা তো নিজেকেই বুঝতে হবে। আমরা অত্যন্ত খারাপ খেলেছি। তাই ম্যাচটা হেরেছি। ওরা কেমন ব্যাটিং করেছে? আসুক না আইপিএল, এই প্লেয়াররাই রান করতে শুরু করবে। অতিরিক্ত আগ্রাসী হয়ে টি-টোয়েন্টি খেলার প্রয়োজন নেই, ইতিবাচক ক্রিকেট খেলতে হবে। নতুন বছরে ভাগ্য বদলাবে বলেই আশা রাখি।'' 

যশস্বী জয়সওয়ালের আউট নিয়ে দ্বিধাবিভক্ত ক্রিকেটমহল। কেউ বলেছেন, আম্পায়ারের সিদ্ধান্ত সঠিক ছিল। কেউ বলছেন আম্পায়ার প্রযুক্তির সাহায্য নিলেই পারতেন। সুরিন্দর খান্না বলছেন, ''বিতর্ক তৈরির মতো কিছু তো ছিল না। চারটে অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে। বলটা গ্লাভসে লেগেছে,তাতে গতি কিছুটা কমে যায়। অ্যালেক্স ক্যারি ক্যাচ ধরে।''


শুধু যশস্বী নয়, আকাশ দীপেরও সমালোচনা করেন সুরিন্দর খান্না। তিনি বলেন, ''আকাশ দীপও আউট হওয়ার পর একই কথা বলেছিল। এরা সবাই মিথ্যাবাদী।'' 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া