শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

east bengal ex footballer alok saha dies

খেলা | ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক অলোক সাহা প্র‌য়াত

Rajat Bose | ০১ জানুয়ারী ২০২৫ ২২ : ০১Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ নতুন বছরের প্রথমদিনই প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার অলোক সাহা। বয়স হয়েছিল ৬৪ বছর। দীর্ঘদিন ধরেই স্নায়ুর রোগে ভুগছিলেন তিনি। বুধবার ভোর রাতে মারা যান। রেখে গেলেন স্ত্রী ও পুত্রকে। ইস্টবেঙ্গল ক্লাবের তরফে প্রাক্তন অধিনায়ককে তাঁর বাসভবনে গিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। বুধবার ক্লাবের পতাকা অর্ধনমিত রাখা হয়।
প্রসঙ্গত, ১৯৮৩ থেকে ১৯৮৮ পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবের রক্ষণে বড় ভরসা ছিলেন অলোক সাহা। ১৯৮৩ সালে লাল–হলুদ জার্সি গায়ে প্রথম মরসুমে দলকে আইএফএ শিল্ড ও ডিসিএম টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা ছিল তাঁর। ১৯৮৪–র মরসুমে শিল্ড এবং সঞ্জয় গান্ধী গোল্ড কাপে তাঁর পারফরম্যান্স ছিল দুর্দান্ত। 


১৯৮৫ সালে কলম্বোয় অনুষ্ঠিত কোকাকোলা কাপে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা ছিল অলোকের। সেই বছরই কলকাতা লিগ, ফেডারেশন কাপ ও দার্জিলিং গোল্ড কাপে ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বড় ভূমিকা ছিল অলোকের। ১৯৮৬ ও ১৯৮৭–র মরসুমে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয় শিল্ড, নাগজি ট্রফি, স্ট্যাফোর্ড টুর্নামেন্ট, কলকাতা লিগ, এয়ারলাইন্স গোল্ড কাপ।


১৯৮৭ সালে তিনি ইস্টবেঙ্গলের অধিনায়ক হন। পরের বছর অলোকের নেতৃত্বে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয় কলকাতা লিগ এবং এয়ারলাইন্স গোল্ড কাপ। এছাড়া বাংলার হয়ে সন্তোষ ট্রফিও খেলেছেন অলোক। চ্যাম্পিয়ন হয়েছেন। চাকরি করতেন সিইএসসি–তে। অবসরের পর স্নায়ুর রোগে ভুগছিলেন। গত তিন বছর প্রায় শয্যাশায়ী ছিলেন। বুধবার ভোর রাতে তিনি মারা যান। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া