রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Ra | Editor: শ্যামশ্রী সাহা ০১ জানুয়ারী ২০২৫ ১৬ : ০৪Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: সব জল্পনার অবসান। চলতি বছরেই আসছে দেবের বহু প্রতীক্ষিত ছবি 'রঘু ডাকাত'! নতুন বছরের পয়লা দিনে এই ঘোষণা সারলেন স্বয়ং দেব! সঙ্গে প্রকাশ করলেন ছবির একটি ঝাঁ চকচকে টাটকা পোস্টার।
পোস্টারে 'রঘু ডাকাত' রূপে ধরা দিয়েছেন দেব। চাদরে মোড়া খানিক মুখ, মাথা। চাদরের আড়াল থেকে জ্বলজ্বল করছে তাঁর দু'চোখ। নজরে এসেছে কপালে আঁকা চওড়া রক্তবর্ণের টিকা। ছবির পোস্টারের উপরেই গোটা গোটা অক্ষরে লেখা ২০২৫-এর পুজোতে বড়পর্দায় আসছে 'রঘু ডাকাত'।
খাদান’-এর সাফল্যের পর নাকি প্রযোজক হিসাবে দেবের মনোবল আরও বেড়েছে। পাশাপাশি কাজ করেছে পুজোয় ‘বহুরূপী’র সাফল্য। শোনা যাচ্ছে, 'খাদান'-এর থেকেও বড় ব্যাপ্তি এই ছবির।
২০২১ সালে ধ্রুব পরিচালিত এবং দেব অভিনীত ‘গোলন্দাজ’ ছবিটি দুর্গাপুজোয় মুক্তি পেয়েছিল। তারপর সেই বছরেই ঘোষণা হয়েছিল 'রঘু ডাকাত'-এর। অবশ্য কখনও বাজেট, কখনও বা চিত্রনাট্যের কারণে শুটিং শুরু করা যায়নি। সম্প্রতি, গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল ‘রঘু ডাকাত’ নাকি আগামী বছরের পুজোকে মাথায় রেখেই তৈরি হবে। ঘোষণার পরে নতুন বছরের প্রথমার্ধেই শুরু হবে ছবির শুটিং। টলিউডের অন্দরের খবর ছিল ছবির প্রযোজনা থেকে সরেছে 'এসভিএফ'। পরিবর্তে নিসপাল সিং রানের সঙ্গে হাত মিলিয়েছেন দেব। অর্থাৎ আরও একবার 'সুরিন্দর ফিল্মস'-এর সঙ্গে জুটি বাঁধছেন দেব। কিন্তু সেসব জল্পনাকে ভুল প্রমাণ করে এসভিএফ-এর সঙ্গেই জুটি বেঁধে 'রঘু ডাকাত'কে বড়পর্দায় আনছেন দেব!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি