মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | টানা ব্যর্থতা, অশ্বিনের অবসর নিয়ে বোর্ডের প্রশ্নের মুখে পড়তে হবে রোহিত-গম্ভীরকে

Sampurna Chakraborty | ০১ জানুয়ারী ২০২৫ ১৫ : ৩৯Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ২০২৪ সালটা ভারতীয় ক্রিকেটের জন্য অদ্ভুতভাবে শেষ হয়েছে। অস্ট্রেলিয়ায় জোড়া হারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশায় বড় ধাক্কা খেয়েছে। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার পর বর্ডার-গাভাসকর সিরিজে জোড়া হার। সুতোর ওপর ঝুলছে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভাগ্য। সিরিজের শেষ টেস্ট বাকি। তার আগে ব্যর্থতা প্রসঙ্গে কোনও কাটাছেঁড়া করতে চাইছে না বিসিসিআই। তবে বর্ডার-গাভাসকর সিরিজ শেষ হলেই কঠিন প্রশ্নের মুখে পড়তে হবে গৌতম গম্ভীর, রোহিত শর্মাকে। শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়া সিরিজে ব্যর্থতা নিয়ে তাঁদের সঙ্গে কথা বলবেন বোর্ডের শীর্ষকর্তারা। সেখানেই হয়তো রোহিতের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। 

দুটো কারণে রোহিতের অবসর নিয়ে এত কথা চলছে। প্রথমত, রানের মধ্যে নেই তিনি। দ্বিতীয়ত, অধিনায়ক হিসাবে নিজেকে প্রমাণ করেছেন যশপ্রীত বুমরা। তারওপর এমসিজিতে ওপেনিংয়ে ফেরার জন্য শুভমন গিলকে বাদ দেওয়ার সিদ্ধান্ত মেনে নিতে পারেনি ক্রিকেট পণ্ডিতরা। মার্ক ওয়া বলেন, 'আমি যদি নির্বাচক হতাম, এবং রোহিত ক্রমাগত রান না পেত, আমি ওকে সরে যাওয়ার রাস্তা দেখিয়ে দিতাম। ও অসাধারণ প্লেয়ার। তবে আমরা এসসিজিতে যশপ্রীত বুমরাকে অধিনায়ক হিসেবে খেলাতাম।'

টেস্টে শেষ ১৫ ইনিংসে রোহিতের রান মাত্র ১৬৪। গড় ১১। তার থেকে দ্বিগুণ ভাল খেলেও বাদ পড়তে হয় গিলকে। এটাই ক্রিকেট বিশেষজ্ঞরা মেনে নিতে পারছে না। অন্যদিকে গৌতম গম্ভীরকে নিয়েও প্রশ্ন উঠছে। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে অধিকাংশই ব্যর্থতা। শ্রীলঙ্কার কাছে একদিনের সিরিজ হারের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ। এবার অস্ট্রেলিয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল প্রায় হাতছাড়া হওয়া। দল বাছাই গম্ভীরকে আতসকাঁচের তলায় নিয়ে আসছে। সিরিজ চলাকালীন রবিচন্দ্রন অশ্বিনের আকস্মিক অবসরে গম্ভীরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। বর্ডার-গাভাসকর ট্রফির শেষে কয়েকটা কঠিন প্রশ্নের মুখে পড়তে হবে রোহিত-গম্ভীরকে। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া