মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০১ জানুয়ারী ২০২৫ ১৪ : ৫৮Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: এমসিজিতে কি অবসরের ইঙ্গিত দিয়ে ফেললেন রোহিত শর্মা? তেমনই মনে করছেন জাস্টিন ল্যাঙ্গার। মেলবোর্ন টেস্টের পঞ্চম দিনে আবেগপ্রবণ হয়ে পড়েন রোহিত। শরীরীভাষায় বুঝিয়ে দেন, দিন ঘনিয়ে আসছে। ল্যাঙ্গার জানান, অকারণেই চতুর্থ টেস্টের পঞ্চম দিন মাঠে একটু বেশিই আবেগপ্রবণ হয়ে পড়েন ভারত অধিনায়ক। যা অবসরের ইঙ্গিত বয়ে আনছে। পাশাপাশি তিনি মনে করেন, রোহিত ক্লান্ত হয়ে পড়েছে। ল্যাঙ্গার বলেন, 'রোহিতকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে। মাঠে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিল। রোহিতকে এইভাবে দেখে আমরা অভ্যস্ত নয়। ও সাধারণত শান্ত স্বভাবের, নির্বিকার থাকে। কিন্তু সেদিন আবেগ চেপে রাখতে পারেনি। ওকে ক্লান্ত দেখায়। ক্রিকেটার হিসেবে একটানা রান না পেলে সেটা মনের মধ্যে ঢুকে যায়। তারওপর অধিনায়ক হিসেবে রান না পেলে, এবং দল হারলে চাপের ছাপ পড়ে। সিডনিতে রানে ফেরা বড় চ্যালেঞ্জ। তবে সিডনিতে ভারতের ওকে দরকার।'
মেলবোর্নে ভারতের হারের পর রোহিতের অবসরের জল্পনা আরও জোরালো হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্রের অঙ্ক আরও জটিল হয়েছে। পাশাপাশি রোহিতের ফর্ম তাঁকে প্রথম একাদশে রাখা নিয়ে প্রশ্ন তুলছে। ফলে হয়তো সিডনি টেস্টই তারকা ক্রিকেটারের লাল বলের ক্রিকেটে শেষ কয়েকদিন। তবে বিরাট কোহলির ক্ষেত্রে এমন মনে করছেন না জাস্টিন ল্যাঙ্গার। তাঁর মতে, আরও কয়েকবছর আন্তর্জাতিক ক্রিকেটে খেলা চালিয়ে যেতে পারেন তারকা ক্রিকেটার। এই প্রসঙ্গে ল্যাঙ্গার বলেন, 'বিরাটের বিষয়ে আমি রবি শাস্ত্রীর সঙ্গে একমত। প্রথম ইনিংসে ওকে ভাল দেখায়। হয়তো যশস্বীর রান আউট ওর ওপর প্রভাব ফেলে। তবে ওকে এইভাবে আউট হতে দেখে আমরা অবাক। ও এখনও অসাধারণ প্লেয়ার। শারীরিকভাবে ফিট এবং তরতাজা। প্রত্যেক ভারতীয় ওর রানে ফেরার অপেক্ষায়।' শুক্রবার থেকে শুরু হবে সিডনি টেস্ট।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি