শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Neelanjana celebrates her late mother Anjana Bhowmik s birth anniversary

বিনোদন | চলতি বছরে হারিয়েছেন মা অঞ্জনা ভৌমিককে, কীভাবে প্রয়াত মায়ের জন্মদিন উদযাপন করলেন নীলাঞ্জনা? 

নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ৩১ ডিসেম্বর ২০২৪ ০১ : ৪২Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: ২০২৪ এ সম্পর্কের সমীকরণ নানান ভাবে বদলেছে নীলাঞ্জনা সেনগুপ্তর জীবনে। তবে সবকিছুর মাঝেও দুই মেয়েকে নিয়ে ভাল থাকার চেষ্টা করে চলেছেন তিনি। চলতি বছরেই তাঁর মা তথা বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিককে হারিয়েছেন তিনি। এদিন মঙ্গলবার দুই মেয়ে সারা ও জারা এবং বোন চন্দনা শর্মাকে নিয়ে মায়ের জন্মবার্ষিকী বিশেষভাবে উদযাপন করলেন নীলাঞ্জনা। 

 

সামাজিক মাধ্যমে এই বিশেষ দিনের সেই উদযাপনের ছবি ভাগ করে নিলেন নিজেই। গত ফেব্রুয়ারি মাসে প্রয়াত হয়েছেন বাংলা ছবির বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। দীর্ঘকালীন অসুস্থতার পর দক্ষিণ কলকাতার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর শেষ সময় পাশে ছিলেন নীলাঞ্জনা, যিশু সেনগুপ্ত এবং ছোট মেয়ে চন্দনা শর্মা। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সমাজমাধ্যমে তিনি লিখেছিলেন, ‘‘বিশিষ্ট অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি।" প্রসঙ্গত, উত্তম কুমারের সঙ্গে অঞ্জনা ভৌমিকের জুটি প্রশংসিত হত সর্বত্র। নিজের কেরিয়ারের অধিকাংশ ছবিই তিনি করেছেন মহানায়কের সঙ্গে। 

 

 

বর্তমানে কান পাতলেই শোনা যায় যিশু-নীলাঞ্জনার বিচ্ছেদের খবর। আজকাল আলাদা থাকছেন তাঁরা। এই কঠিন সময়ে দুই মেয়েকে নিয়ে একাই পেরোচ্ছেন নীলাঞ্জনা। জীবন নিয়ে সব সময় আশাবাদী তিনি। সেই কারণে মায়ের জন্মদিনেও হাসিমুখে উদযাপন করলেন নীলাঞ্জনা। বাড়িতে কীর্তনের আয়োজন করার পাশাপাশি পরিপাটিভাবে সাজিয়েছেন পুরো বাড়ি। এছাড়াও এদিন নিজেরা রান্না করে বহু অভুক্ত মানুষকে খাইয়েছেন তাঁরা। সেই খাওয়ার মানুষের হাতে তুলে দিয়েছেন অঞ্জনা ভৌমিকের নাতি-নাতনিরা অর্থাৎ সারা, জারা তো বটেই, সঙ্গে ছিলেন চন্দনার একমাত্র পুত্র। নতুন করে আরওকবার চুটিয়ে জীবন উপভোগ করছেন তিনি। দুই মেয়ের জীবন গুছিয়ে নেওয়ার পাশাপাশি নিজের প্রযোজনা সংস্থার কাজও পুরোদমে শুরু করেছেন নীলাঞ্জনা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া