রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | শরীরে বিজয়ের নাম লিখলেন তমন্না! বছর শেষে নতুন পথ চলার ইঙ্গিত দিলেন জুটিতে? 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ৩১ ডিসেম্বর ২০২৪ ২৩ : ২৭Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: 'স্ত্রী ২'-এ 'আজ কী রাত' গানে তমান্নার 'আইটেম ডান্স' এখন গোটা দেশজুড়ে চর্চিত। পর্দায় তাঁর অভিনয় আর পর্দার বাইরে অভিনেত্রীর মিষ্টি স্বভাবে মন জুড়িয়ে যায় অনুরাগীদের। 

 

এদিকে, টিনসেল টাউনের চর্চিত জুটি অভিনেত্রী তমান্না ভাটিয়া এবং অভিনেতা বিজয় বর্মা। 'লাস্ট স্টোরিজ ২’-এ প্রথমবার একসঙ্গে অভিনয় করতে দেখা যায় বিজয়-তমন্নাকে। সেইসময় তাঁদের রসায়ন নজর কেড়েছিল দর্শকের। সেই সিরিজের শুটিং সেট থেকেই প্রেমে পড়েন দু'জন। যদিও কখনওই নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলেননি কেউই। 

 

মাঝেমধ্যেই মুম্বইয়ের রাজপথে, শপিং মলের বাইরে কিংবা সিনেমা হলে একসঙ্গে দেখা যায় জুটিকে। এমনকী বিদেশ ভ্রমণের সময় এয়ারপোর্টেও পাপারাৎজ্জিদের মুখোমুখি হন তাঁরা। কিছুদিন আগে মুম্বই সংবাদ মাধ্যম সূত্রে খবর পাওয়া গিয়েছিল এবার নাকি চার হাত এক হতে চলেছে এই জুটির। তমান্নার পরিবারই উদ্যোগ নিয়ে তাঁদের বিয়ের পরিকল্পনা করছেন। তবে দু'জনের ব্যাস্ততায় এখনই বিয়েতে নারাজ বিজয়-তমান্না। কিন্তু এর মাঝেই তমন্না বিজয়ের নাম লিখলেন শরীরে। সমাজ মাধ্যমে ছড়িয়েছে এমনই গুঞ্জন। 

 

সম্প্রতি, বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে দেখা যায় বিজয়কে। ছুটির মরশুমে কয়েকটি ছবি সমাজ মাধ্যমে ভাগ করে নেন অভিনেতা। একগুচ্ছ ছবির মধ্যে নজর কাড়ে বিজয়ের নাম লেখা একটি হাতের ছবি। সেই হাত কি তমন্নার? এই প্রশ্ন উঠে এসেছে নেটপাড়ায়। কিন্তু সেই হাত যে চর্চিত প্রেমিকা তমন্নার নয়, তা বুঝিয়ে দিয়েছেন বিজয় নিজেই। ওই ছবিতে বন্ধু বংশ বীরমানিকে ট্যাগ করেন অভিনেতা। তাতেই স্পষ্ট হয় এই হাত তাঁর বন্ধুর। বন্ধুত্বের অনন্য নজির হিসাবে বিজয়ের নাম লিখেছেন তাঁর বন্ধু, এমনটাই জানিয়েছেন অভিনেতা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া