রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | কেমনভাবে কাটাবেন আগামী বছর? কী কী রয়েছে 'উইশ লিস্ট'-এ! কী জানালেন টলি-তারকারা?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ৩১ ডিসেম্বর ২০২৪ ২২ : ০১Snigdha Dey

আর একটা নতুন বছরের জন্য কী শপথ তোলা থাকল টলিপাড়ার? তারকাদের নিউ ইয়ার রেজোলিউশনের
হদিশ দিলেন পরমা দাশগুপ্ত

বছর আসে, বছর যায়। নতুন ক্যালেন্ডারের দিনগুলোর জন্য নতুন ভাবনা তৈরি হয় বর্ষশেষে। এরপর সেই ভাবনাগুলোকে সত্যি করতে শপথ নেওয়ার পালা। ওই যাকে বলে, নিউ ইয়ার রেজোলিউশনস। বচ্ছরকার দিনে এ তো চেনা গল্প! তা হলে এ বছর কার কী রেজোলিউশন টলিউডে? কে করবেন নতুন কী কাজ? কার হবে ইচ্ছেপূরণ? কে আবার রেজোলিউশনে বিশ্বাসই নন? জেনে নেওয়া যাক টলিপাড়ার বাসিন্দাদের কাছ থেকেই।

স্নেহাশিস চক্রবর্তী, পরিচালক

আমি বিশ্বাস করি, কাজই মানুষের একমাত্র পরিচিতি, আর কিছু নয়। তাই বহু বছর ধরে ৩১ ডিসেম্বর, বলা ভাল প্রত্যেকটা দিনই আমার একমাত্র রেজোলিউশন থাকে, সেটা হল কাজ। আমি পাগলের মতো কাজ করি, কাজ করতে ভালবাসি, সে দিনে ১৮-২০ ঘণ্টা হোক। এ বছরও চাইব যেন আরও বেশি করে কাজ করতে পারি। ভাল ভাল কাজ উপহার দিতে পারি। এবং অবশ্যই পরিবার অর্থাৎ আমার মা, স্ত্রী, সন্তানকে নিয়ে আনন্দে কাটাতে চাই। সঙ্গে যেন বাকিরাও নিজের কাজটা ভালভাবে করে যেতে পারে। এ বছর আর কয়েক মাসের মধ্যেই হিন্দি টেলিভিশনের জন্য একটা বড়সড় গানের কাজ আসছে। তাতে আমার ছেলেকেও দলে টেনেছি। গানের দিকটাও এখন ভাল করে গুছিয়ে নিতে চাইছি। তাতে আমার স্ত্রী, আমার ছেলে- আমরা তিন জন মিলেই এখন একটা টিম। 

অদিতি রায়, পরিচালক

গত বছরটায় অনেক কিছুর মধ্যে দিয়ে আমরা সবাই গিয়েছি। যার কিছুটা ভাল, মন্দটাই বেশি। ব্যক্তিগতভাবে চাইব যেন আরও নতুন এবং ভাল ভাল কাজ করতে পারি। যেহেতু আমি সিরিজ বা টেলিভিশনে পরিচালনার কাজ করি, তাই ভাল করে তা করতে পারলে ইন্ডাস্ট্রিতে নতুন কাজের সংখ্যা বাড়বে বা পুরনো কাজ আরও বেশি দিন চলবে। আর আমরা দল বেঁধে সেটা করতে পারব। রোজগারের সুযোগ তৈরি হবে। আর চাইব, সবাই যেন সুস্থ থাকেন, ভাল থাকেন, রোজগার যার যেমনই হোক। 

রোহন ভট্টাচার্য, অভিনেতা

আলাদা করে আমি রেজোলিউশনে বিশ্বাসী নই। তাই সেটা নেইও। তবে আমি নিজেকে আরও ভাল করে গড়ে তোলায় বিশ্বাসী। সারা বছরই চেষ্টা করি, প্রত্যেকটা দিনে যেন আগের দিনের থেকে আরেকটু ভাল হয়ে উঠতে পারি। সেটা শরীর, মন, চেতনা, আধ্যাত্মিকতা— সব দিক থেকেই। এ বছরও সেই চেষ্টাটাই থাকবে। পাশাপাশি, আমি পথের কুকুর-বিড়ালদের রেসকিউ করার কাজ করি। এ বছর সে কাজটাও আরও ভাল করে করতে চাই। 

দেবচন্দ্রিমা সিংহরায়, অভিনেত্রী

প্রত্যেক বছর ভাবি, নতুন করে ওয়ার্কআউট শুরু করব। কিন্তু শেষমেশ গত পাঁচ বছর ধরে যেটা করে আসছি, সেটাই হয়! নতুন বছরে তাই আসলে কোনও রেজোলিউশন নেওয়া হয় না। মানে নতুন বছর থেকে শুরু করব, এ রকম সত্যি সত্যি হয় নাকি! যদি মনে করি নিজেকে আপগ্রেড করতে হবে, ধরা যাক একটা নতুন ডায়েট করতে হবে, তা হলে সেটা কাল কেন, আজই তো করা ভাল! তবে কাজের ক্ষেত্রে আপাতত মুম্বইতেই আরও একটা নতুন কাজ আসছে, সেদিকেই তাকিয়ে আছি।

সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়, চিত্রনাট্যকার

ছোটবেলা থেকে প্রতি বছর রেজোলিউশন নিয়েছি আর তার পর কোনওটাই আর পালন করা হয়নি! বড় হতে হতে বুঝেছি আসলে কঠিন অ্যাম্বিশন থাকত বলেই সেগুলো পূরণ হত না। এখন তাই খুব সাদামাটা রেজোলিউশন নিই। যেমন ব্যক্তিজীবনে মা, বাবা, বর-সহ গোটা পরিবারকে আরও সময় দিতে চাই, আরও বেড়াতে যেতে চাই, নিজের মতো সময় কাটাতে চাই। পিএইচডি-টা পরের বছর শেষ করতে না পারলেও তাতে আরেকটু মন দিতে চাই। কাজের দিক থেকে কয়েকটি ছবি আর সিরিজ আসছে এবছর। আপাতত যা কাজ করেছি, তাতে আমার একটা ঘরানা তৈরি হয়েছে না চাইতেই। এবছর তাই খুবই ইচ্ছে আছে ওই ঘরানাটা থেকে বেরিয়ে এসে নতুন ধরনের কাজ করার। সেটা থ্রিলার হতে পারে বা অন্য কিছু। প্রযোজকদের ইতিমধ্যে বলছিও সেটা। আপাতত নতুন বছরে তার দিকেই তাকিয়ে আছি। 

অভিষেক রায়, ডিজাইনার

রেজোলিউশনে যে আমি খুব একটা বিশ্বাস করি, তা নয়। কারণ প্রতিবার যা ভাবি, বছর শেষে গিয়ে দেখি সেটা অপূর্ণই থেকে যায়। তবে এই বছরটা স্পেশাল। এই ইন্ডাস্ট্রিতে আমার কেরিয়ারের দশ বছর পূর্ণ হয়েছে। তাই অনেক রকমভাবে রেজোলিউশন নেওয়ার চেষ্টা করছি। নতুন উদ্যমে নতুন বছরটা শুরু করতে চাইছি। বিশেষত জেন জি প্রজন্মের মতো করে ভাবা শুরু করতে চাই। ওরা যেহেতু আমাদের ভবিষ্যৎ, তাই ওদের চিন্তাভাবনা নিয়ে আমাদেরও ভাবা উচিত। তাছাড়া, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষদের নতুন ভাবনা থাকা জরুরি। তাই এটাই আমার এবারের রেজোলিউশন।

বছর শুরুর আগে রেজোলিউশন নিয়ে তৈরি টলিপাড়া! আগামী বছরটার শেষে বরং আবার খুলে বসা যাবে হিসাবের খাতা!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া