মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | রোহিত শর্মা নয়, অধিনায়ক হচ্ছেন বুমরাই, সিডনি টেস্টের আগে দলে জায়গা হল না প্যাট কামিন্সের

Kaushik Roy | ৩১ ডিসেম্বর ২০২৪ ২১ : ৩০Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ২০২৪ সালের সেরা টেস্ট দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ভারতের জাতীয় ক্রিকেট দলের পেসার জসপ্রীত বুমরা অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন। তবে গোটা দলে জায়গা হয়েছে মাত্র দু’জন ভারতীয় ক্রিকেটারের। জসপ্রীত বুমরা ছাড়া জায়গা পেয়েছেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। চলতি বছরে টেস্ট ক্রিকেটে তাঁর অসাধারণ পারফরম্যান্সের জন্য নির্বাচিত হয়েছেন তিনি। ১৫টি ম্যাচে ৫৪.৭৪ গড়ে ১৪৭৮ রান করেছেন তিনি। যার মধ্যে রয়েছে তিনটি শতরান। ওপেনার হিসেবে যশস্বীর সঙ্গে রয়েছেন ইংল্যান্ডের বেন ডাকেট।  

 

বাঁ-হাতি এই ব্যাটার ১৭ ম্যাচে ৩৭.০৬ গড়ে ১,১৪৯ রান করেছেন। যার মধ্যে রয়েছে দুটি শতরান। ১৫৩ রানের সেরা ইনিংস তিনি ভারতের মাটিতেই খেলেছিলেন। নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্রও এই দলে রয়েছেন। ২০২৪ সালে তিনি ৪২.৭৮ গড়ে ৯৮৪ রান করেছেন, যার মধ্যে রয়েছে দুটি শতরান। এর মধ্যে একটি শতরান রয়েছে ভারতের বিরুদ্ধে। মিডল অর্ডারে রয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক এবং শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস। হ্যারি ব্রুক ৫৫.০০ গড়ে ১,১০০ রান করেছেন, যার মধ্যে রয়েছে চারটি শতরান, এবং এর মধ্যে একটি ট্রিপল সেঞ্চুরি। অন্যদিকে, কামিন্দু মেন্ডিস ৭৪.৯২ গড়ে ১,০৪৯ রান করেছেন এবং পাঁচটি শতরান করেছেন। উইকেট কিপার হিসেবে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি এই দলে জায়গা পেয়েছেন।

 

চলতি বছরে ৩৩.৮৪ গড়ে ৪৪০ রান করেছেন তিনি যার মধ্যে রয়েছে তিনটি হাফ-সেঞ্চুরি। উইকেটের পিছনে দাঁড়িয়ে ৪২টি ক্যাচ এবং ৪টি স্টাম্প করেছেন তিনি। জসপ্রীত বুমরা তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এই দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন। ২০২৪ সালে তিনি ১৩টি টেস্টে ৭১টি উইকেট নিয়েছেন। চলতি বর্ডার গাভাসকার ট্রফিতে বুমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথ টেস্টে ভারতীয় দলের অধিনায়কত্ব করে দলকে জিতিয়েছিলেন। বুমরার পাশাপাশি কিউই পেসার ম্যাট হেনরি এবং অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউডও জায়গা পেয়েছেন। হেনরি ১৮.৫৮ গড়ে ৪৮টি উইকেট নিয়েছেন, এবং হ্যাজলউড ১৩.৬০ গড়ে ৩৫টি উইকেট নিয়েছেন। স্পিনার হিসেবে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া