মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Mridul Bannerjee gets emotional

খেলা | বাংলায় সন্তোষ ফিরিয়েও ব্রাত্য, নরহরি-রবিদের নিয়ে আশাবাদী মৃদুল বিস্ফোরক, 'আমাকে ইচ্ছা করে ওরা বাদ দিয়েছিল'

KM | ৩১ ডিসেম্বর ২০২৪ ২১ : ০৪Krishanu Mazumder

কৃশানু মজুমদার: সাত বছর আগে তাঁর কোচিংয়ে সন্তোষ ফিরেছিল বাংলায়। বাংলার রিমোট কন্ট্রোল ছিল তাঁর হাতেই। তিনি মৃদুল বন্দ্যোপাধ্যায়। 

সেবারের ফাইনালে পাঞ্জাবতনয়ের গোলে গোয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। তিনি মনবীর সিং। তার পরে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। মনবীর সিং এখন মোহনবাগানের সম্পদ। 

আর যাঁর হাত ধরে বাংলায় সন্তোষ ফিরল, সেই মৃদুল বন্দ্যোপাধ্যায় এখন কোথায়? ২০১৭ সালের পরে বাংলা আর সন্তোষ ট্রফি জিততে পারেনি। ফাইনালে উঠলেও শেষ হাসি তোলা ছিল না বঙ্গব্রিগেডের জন্য। এবার আবার আশা জাগিয়েছেন সঞ্জয় সেনের ছেলেরা। ট্রফির থেকে আর এক কদম দূরে। 

মঙ্গলবার সন্ধ্যায় হায়দরাবাদে সন্তোষ ট্রফির ফাইনাল খেলতে নামছেন নরহরি-রবিরা। সেই ফাইনালের দিকে তাকিয়ে বহু যুদ্ধের সৈনিক মৃদুল বন্দ্যোপাধ্যায়। আজকাল ডিজিটাল-কে তিনি বললেন, '' ২০১৭ সালে আমি একটা উদ্দেশ্য নিয়ে সন্তোষ ট্রফিতে গিয়েছিলাম। আমি সাফল্য নিয়ে এসেছিলাম। এবার সঞ্জয়  সেন একটা উদ্দেশ্য নিয়ে গিয়েছেন। ও সফল হবেই। বাংলা জিতে ট্রফি আনবে। গোটা দেশে বিজয়েকতন ওড়াবে বাংলা।'' 

নিজামের শহরে ফাইনালের বল গড়ানোর আগে মৃদুল নস্ট্যালজিক। আবার একই সঙ্গে তিনি অভিমানীও বটে। বাংলাকে সাফল্য এনে দেওয়ার পরেও তাঁকে কি ভুলে যাওয়া হল? অভিজ্ঞ কোচ বলছেন, ''কেন ভুলে যাবে আমাকে?'' 

সন্তোষ ট্রফি দিয়েছেন,বড় দুঃসময়ে তিনি সবুজ-মেরুনকে উতরে দিয়েছিলেন। আইএসএলে দিল্লি ডায়নামোজের সহকারী কোচ ছিলেন। বছর দুয়েক আগেও ইস্টবেঙ্গলের ম্যানেজার কাম সহকারী কোচ  ছিলেন তিনি। 

তবুও তাঁকে দেখা যায় না কোনও ক্লাবের কোচ হিসেবে? সন্তোষ ট্রফি জিতিয়েও বাংলার কোচ হিসেবে ডাকা হল না? 

গর্জে ওঠেন মৃদুল। বলেন, ''আমাকে ইচ্ছা করে বাদ দেওয়া হয়েছিল। আইএফএ থেকে বলা হয়েছিল আমার সঙ্গে নাকি যোগাযোগ করা সম্ভব হয়নি ওদের পক্ষে। দেড় মিনিট লাগে একজনের সঙ্গে যোগাযোগ করতে। আমার বাড়ি তো পাইকপাড়ায়। ইচ্ছা থাকলে আমার বাড়িতে এসে যোগাযোগ করা যেত। আমাকে ইচ্ছাকৃত ভাবে বাদ দেওয়া হয়েছিল। সন্তোষ ট্রফি জেতানোর পরেও আমার সঙ্গে এরকম করা হল। এতে খারাপ লাগবে না? তার পর থেকে আমার আর কোনও উৎসাহ নেই। আসল ঘটনা হল মৃদুল বন্দ্যোপাধ্যায় কোচ থাকলে ওরা নিজেদের পছন্দের প্লেয়ার ঢোকাতে পারবে না।'' 

ক্ষোভ উগরে দেন অভিজ্ঞ কোচ। কোনও ক্লাবের সঙ্গে তিনি এখন আর জড়িত নন। সকালে উঠে প্র্যাকটিস। তার পর সারা দিন টেলিভিশনের পর্দায় ফুটবল দেখেন। বিদেশি ফুটবল দেখে নিজেকে আপডেট করেন। মৃদুল বলছেন, ''কোনও ক্লাবে কোচিং না করালে কীভাবে বলব সক্রিয় ভাবে ফুটবলের সঙ্গে রয়েছি। একটা কথা আমি বলতে চাই, বাংলা চ্যাম্পিয়ন হবে। তিনটে ক্লাবের কর্তাদের কাছে হতাজোড় করে অনুরোধ করছি, বাঙালি প্লেয়ারগুলোকে দেখবেন। ওরা যেন সুযোগ পায়। ওদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয়।'' 

কিংবদন্তি কোচ অমল দত্তকে অনুসরণ করেন। কোচিং করানোর ক্ষেত্রে নেই কোনও বাছবিচার। দ্রুত কোচিংয়ে ফিরতে চান মৃদুল। বলছেন, ''কলকাতার তিন ক্লাব তো আমাদের নিয়ে চিন্তিত নয়। ভিনরাজ্যের কোচেদের নিয়েই ওদের বেশি চিন্তা। সে যাই হোক, ওদের ব্যাপার ওরা বুঝুক। তবে বাঙালি ছেলেগুলোকে যেন ওরা দেখে।'' 

অভিমান ঝরে পড়ে মৃদুলের কথায়। টাইমমেশিনের সাহায্য না নিয়ে সাত বছর আগের এক ফাইনালে ফিরে যান তিনি। স্মৃতিরোমন্থন করে বলছিলেন, ''মনবীর-বসন্তরা মহমেডানে ছিল। আমিই ওদের বাংলা দলে নিয়ে এসেছিলাম। আমার পরিকল্পনার সফল রূপায়ণ ওরা করেছিল মাঠে নেমে।'' 

আজ সন্ধ্যায় তাঁর চোখ থাকবে টেলিভিশনের স্ক্রিনে। নরহরি শ্রেষ্ঠা-রবি হাঁসদার জন্য একবুক শুভেচ্ছা জানাচ্ছেন। না থেকেও তাঁর মনপ্রাণ যে পড়ে থাকবে নিজামের শহরে, তা বলে দেওয়াই যায়। প্রিয় বাংলার খেলা দেখতে দেখতে মৃদুলের চোখে  ভেসে উঠবে সাত বছর আগের সোনালী সেই সন্ধ্যার স্মৃতি। 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া