মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | দুই তারকা ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে নির্বাচকদের ভাবতে বললেন কিংবদন্তি

Sampurna Chakraborty | ৩১ ডিসেম্বর ২০২৪ ২০ : ০৭Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ায় ডাহা ব্যর্থ বিরাট কোহলি এবং রোহিত শর্মা। বিশেষ করে ভারত অধিনায়ক। দ্বিতীয় সন্তানের জন্মের জন্য পারথ টেস্টে খেলেননি। কিন্তু পরের তিন টেস্টে ব্যাটে রান নেই। অবসরের কথা উঠতে শুরু করেছে। রোহিতকে লাল বলের ক্রিকেট থেকে সরে যাওয়ার পরামর্শ দিচ্ছেন প্রাক্তনরা। বাদ যাচ্ছেন না কোহলিও। গোটা বর্ডার-গাভাসকর সিরিজে একইভাবে আউট হন। অফ স্ট্যাম্পের বাইরে যাওয়া বলে খোঁচা মারার স্বভাব যায়নি বিরাটের। এবার দলের দুই সিনিয়র প্লেয়ারের ভবিষ্যৎ নিয়ে নির্বাচকদের ভাবতে বাধ্য করলেন সুনীল গাভাসকর। কোহলির বিষয়ে তাঁর ফুট মুভমেন্টকে দায়ী করলেন। সানি বলেন, 'ওর পা বলের পিচ পর্যন্ত পৌঁছচ্ছে না। পা সরাসরি পিচের দিকে যাচ্ছে, বলের দিকে নয়। পা বলের দিকে গেলে, বল ব্যাটের মাঝে লাগতে বাধ্য। পা মুভ করছে না বলে, ও বলটা তাড়া করে ফেলছে। এটাই ওর সঙ্গে বারবার হচ্ছে।' 

বাকি ক্রিকেট পণ্ডিতদের মতো, কিংবদন্তি মনে করেন, দুই সিনিয়র তারকাকে নিয়ে ভাবার সময় হয়ে গিয়েছে। কারণ, তাঁদের থেকে যে পারফরম্যান্স প্রত্যাশা করা হয়, সেটা পাওয়া যাচ্ছে না। গাভাসকর বলেন, 'সবকিছু নির্বাচকদের ওপর নির্ভর করছে। ওদের থেকে যে অবদান আশা করা গিয়েছিল, সেটা পাওয়া যায়নি। টপ অর্ডারকে রান করতে হবে। টপ অর্ডার খেলতে না পারলে, লোয়ার অর্ডারকে দোষ দিয়ে লাভ নেই। সিনিয়ররা কোনও অবদান রাখতে পারেনি। ওদের শুধু একটা দিন ব্যাট করতে হত। তারপর সিডনিতে যা হওয়ার হত।' সানি মনে করেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই শোচনীয় অবস্থার প্রধান কারণ সিনিয়রদের ব্যর্থতা। কিংবদন্তি মনে করেন, টপ অর্ডার ব্যর্থ হওয়ায় বর্ডার-গাভাসকর সিরিজে এই জায়গায় ভারত। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া