মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | সুন্দরী বান্ধবীকে নিয়ে বেড়াতে গেলেন রোনাল্ডো, কিন্তু ছুটিতেও এই কাজটি করতে পারলেন না সিআরসেভেন

Kaushik Roy | ৩১ ডিসেম্বর ২০২৪ ১৯ : ৩২Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি প্রো লিগের শীতকালীন বিরতিতে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন ফিনল্যান্ডের লাপল্যান্ডে। ৩৯ বছর বয়সেও দুর্দান্ত পারফরম্যান্স করছেন ক্রিশ্চিয়ানো। আল নাসরের হয়ে ১৯ ম্যাচে ১৬টি গোল করেছেন তিনি। তবে চলতি মরশুমে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে আল নাসরের ক্লাবকে। এসি মিলানের প্রাক্তন কোচ স্টেফানো পিওলির অধীনে আল-নাসর বর্তমানে লিগ টেবিলে চতুর্থ স্থানে রয়েছে। মরশুমের মাঝে বিরতি চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। এই ছুটিতে রোনাল্ডো তাঁর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ এবং সন্তানদের সঙ্গে ছুটিতে গিয়েছিলেন। ফিনল্যান্ডের উত্তরে অবস্থিত লাপল্যান্ড মূলত স্কি রিসর্ট, নর্দার্ন লাইটসের জন্য বিখ্যাত। সান্তাক্লজের সরকারি বাসভবন হিসেবে পরিচিত এই জায়গাটি।

 

ছুটি কাটিয়ে রোনাল্ডো সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছুটির কিছু মুহূর্ত শেয়ার করেন। একটি ছবিতে তাঁকে শর্টস পরে বরফের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘মেরি ক্রিসমাস, সবাইকে’। রোনাল্ডোর পরিবার লাপল্যান্ডের বরফ ঢাকা পরিবেশে বিভিন্ন মজার কার্যকলাপে অংশ নেন। তবে পেশাদার ফুটবলারদের কোনও রকম অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নেওয়া থেকে বিরত থাকতে হয়। এমনই লেখা থাকে তাঁদের চুক্তিপত্রে। মূলত, চোট এড়াতেই এই নির্দেশিকা। ফলে, রোনাল্ডো নিজে স্কি করতে পারেননি বেড়াতে গিয়ে। তবে তাঁর পরিবারের বাকি সদস্যরা স্কি-এর পুরো আনন্দ উপভোগ করেন।

 

রিয়াধে তাঁর স্বাভাবিক জীবন থেকে সম্পূর্ণ ভিন্ন পরিবেশে ছুটি কাটালেন রোনাল্ডো। ডিসেম্বরে রিয়াধের তাপমাত্রা গড়ে প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াস। সেখানে লাপল্যান্ডে শীতকালে তাপমাত্রা নেমে যায় মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াসে। কখনও কখনও তা মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসেও নেমে যেতে পারে। রোনাল্ডো এবং তাঁর পরিবার শীতের পরিবেশের সঙ্গে বেশ মানিয়ে নেন। সান্তা ক্লজের সঙ্গে দেখা করা থেকে শুরু করে সন্তানদের সঙ্গে স্কুটার চালাতে দেখা যায় সিআরসেভেনকে। আগামী ৯ জানুয়ারি আল-নাসরের ম্যাচ রয়েছে। তাঁর আগে লম্বা ছুটি কাটিয়ে নিজেকে তরতাজা করে ফের মাঠে নামবেন তিনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া