মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ৩১ ডিসেম্বর ২০২৪ ১৬ : ০৭Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। ৮১টি আন্তর্জাতিক শতরান সহ একাধিক রেকর্ড রয়েছে তাঁর দখলে। কিন্তু সাম্প্রতিক ফর্মের কারণে তাঁর প্রজন্মের অন্যান্য ক্রিকেটারদের থেকে ক্রমশ পিছিয়ে পড়েছেন বিরাট। নিজের দেশের হয়ে একাধিক রেকর্ড থাকার কারণে এবং দলের প্রতি অবদানের কারণে বিরাট ছাড়াও অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং ইংল্যান্ডের জো রুটকে নিয়ে তৈরি হয়েছিল ফ্যাব ফোর। কিন্তু সম্প্রতি অফ ফর্মের কারণে ক্রমশ সেই তালিকা থেকে পিছিয়ে পড়ছেন কোহলি। আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম ১০-১১ বছরে তিনি নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। কিন্তু গত পাঁচ বছরে তাঁর সেই ধারাবাহিকতা অনেকটাই ব্যাহত হয়েছে।
চলতি অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজেও ধরা পড়েছে সেই অফ ফর্ম। পারথে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে একটি শতরান ছাড়া, বাকি ছ’টি ইনিংস মিলিয়ে ১১.১৬ গড়ে মাত্র ৬৭ রান করেছেন বিরাট। এর মধ্যে তিনটি ইনিংসে তিনি দুই অঙ্কের রানেও পৌঁছতে পারেননি। ২০১৯ সালের আগে পর্যন্ত টেস্টে কোহলির গড় ছিল ৫৪.৯৭। ক্রিকেটের তিন ফরম্যাটেই পঞ্চাশের ওপর গড় ছিল তাঁর। গত পাঁচ বছরে তা কমে দাঁড়িয়েছে ৪৭.২১। ২০২০ সালের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ৩৮টি টেস্টে তিনি ৩১.৩২ গড়ে ২০০৫ রান করেছেন, যার মধ্যে রয়েছে মাত্র তিনটি শতরান এবং নয়টি অর্ধশতরান। যে অস্ট্রেলিয়ার মাঠকে কোহলির জন্য পয়া বলে ধরা হত এবার সেখানেও রান পাননি কোহলি।
বারবার অফ স্টাম্পের বাইরের বলে পরাজিত হয়েছেন। বক্সিং ডে টেস্টে কোহলি দুই ইনিংসেই অফ স্টাম্পের বাইরের ব্যাটে ছুঁইয়ে আউট হয়েছেন। তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী স্টিভ স্মিথ বিজিটির আগে রান পাচ্ছিলেন না। নিজের খেলায় টেকনিক্যাল পরিবর্তন এনে পরপর দুই টেস্টে শতরান করেছেন। ব্রিসবেনে শতরান করার পর মেলবোর্নেও সেঞ্চুরি এসেছে তাঁর ব্যাট থেকে। তবে কিং কোহলির প্রতি এখনও ভরসা হারাচ্ছেন না ভক্তরা। ব্যাটে রান না এলেও মাঠে যথেষ্ট সক্রিয় দেখিয়েছে তাঁকে। ভক্তদের বিশ্বাস শীঘ্রই রানে ফিরবেন কোহলি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি