মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ৩১ ডিসেম্বর ২০২৪ ১৫ : ১৪Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্তের থেকেও নজর কেড়েছে ট্রাভিস হেডের সেলিব্রেশন। ভাইরাল হয়ে গিয়েছে তাঁর অশালীন অঙ্গভঙ্গি। ঋষভ পন্থের উইকেট তুলে নেন হেড। এটাই অজিদের জয়ের পথ প্রশস্ত করে দেয়। তবে তাঁর উদযাপন সবাইকে অবাক করেছে। সোশ্যাল মিডিয়ায় অজি তারকার হাতের অঙ্গভঙ্গিকে অশালীন বলা হয়েছে।
অজি তারকা হেডের এমন উদযাপনে বেজায় চটেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু। তিনি বলেছেন এমন আচরণের জন্য কঠিন শাস্তি হওয়া উচিত হেডের। দেড়শো কোটি ভারতীয়কে অসম্মান করেছে হেড। সোশ্যাল মিডিয়ায় সিধু লিখেছেন, ''মেলবোর্ন টেস্ট চলাকালীন ট্রাভিস হেডের অশোভনীয় আচরণ ভদ্রলোকের খেলার জন্ মোটেও ভাল বিজ্ঞাপন নয়। শিশু, মহিলা, বাচ্চা-বুড়োরা খেলা দেখছে, তাদের সামনে অত্যন্ত খারাপ দৃষ্টান্ত স্থাপন করল। এহেন আচরণের ফলে কেবল একজন ব্যক্তি অসম্মানিত হলেন এমন নয়, প্রায় দেড়শো কোটি ভারতীয়কে অসম্মান করল হেড। ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই ধরনের আচরণ অনুকরণ না করে, তার জন্য হেডকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত।''
চ্যানেল ৭ এর জেমস ব্রেশ অজি তারকা হেডের এই সেলিব্রেশনে কোনও ভুল দেখছেন না। তিনি বলেন, '২০২২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৭ বলে ১০ রানে ৪ উইকেট তুলে নেওয়ার পর হেড বলেছিলেন, আমাকে এই অক্ষরটা বরফের মধ্যে রাখতে হয়েছিল। এইভাবেই সেলিব্রেট করেছিল। ও বলেছিল, আমি সবে ওকে আউট করেছি। এবার আমার আঙুল বরফের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি।' সেই প্রসঙ্গ টেনে আনেন তিনি।
হেডের এই সেলিব্রেশন নিয়ে সাংবাদিক সম্মেলনে প্যাট কামিন্সকে প্রশ্ন করা হয়েছিল। সতীর্থের পাশে দাঁড়ান অস্ট্রেলিয়ার অধিনায়ক। কামিন্স বলেন, 'আমি এটা বিস্তারিতভাবে জানাতে পারি। ও বলতে চেয়েছি, ওর আঙুল এত গরম, এক কাপ বরফে ডোবাতে হবে। ও এটাই বোঝাতে চেয়েছে। আমাদের এখানে মশকরা করে এটাই বলা হয়। এর আগেও কোথাও একটা উইকেট পাওয়ার পর সরাসরি ফ্রিজ থেকে বরফ বের করে তাতে আঙুল চুবিয়ে নাথান লিয়নের সামনে দিয়ে হেঁটে যায় হেড। খুবই মজার ঘটনা।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি