মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ৩১ ডিসেম্বর ২০২৪ ১৪ : ০৫Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: যশস্বী জয়সওয়ালের আউট বিতর্ক থামছেই না। এবার এই বিতর্কে মুখ খুললেন হটস্পট প্রযুক্তির প্রতিষ্ঠাতা ওয়ারেন ব্রেনান।
মেলবোর্নের পঞ্চম দিন যশস্বীর আউট নিয়ে তীব্র আলোড়ন তৈরি হয়। বাংলাদেশের তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলাকে তোপ দেগেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর। প্রযুক্তির সুবিধা কেন গ্রহণ করেননি শরফুদ্দৌলা, তা নিয়ে লিটল মাস্টার সোচ্চার হন। ভারত অধিনায়ক রোহিত শর্মা অবশ্য বাংলাদেশি আম্পায়ারের পক্ষেই বলেন হিটম্যান।
হট স্পট প্রযুক্তির প্রতিষ্ঠাতা ওয়ারেন ব্রেনান জানান, ব্যাটে বল লাগার শব্দ কেন স্নিকোতে পাওয়া যায়নি। ব্রেনান বলেন, ''এটা সেই গ্লান্স শট যার আওয়াজ পাওয়া যায়নি, তাই স্নিকোতেও ধরা পড়েনি। কেবলমাত্র চারপাশের শব্দই পাওয়া গিয়েছে। অডিও ডিরেক্টরের সঙ্গেও আমার কথা হয়েছে। তিনিও বলেছেন, কোনও শব্দ পাওয়া যায়নি। হট স্পট ব্যবহার করলে এই সমস্যার সমাধান হয়তো করা সম্ভব হতো।'' স্নিকোতে কোনও বড় স্পাইক দেখা যায়নি। তবুও তৃতীয় আম্পায়ার আউট দেওয়ায় বিতর্ক তৈরি হয়।
ভারত-অস্ট্রেলিয়া সিরিজে হট স্পট ব্যবহৃত হচ্ছে না। তার পরিবর্তে বযবহার করা হচ্ছে স্নিকোমিটার। স্নিকো ব্যবহার করার ফলেই ঠিকঠাক বোঝা যায়নি বলে মনে করেন ব্রেনান।
ভাঙনের মুখে জয়সওয়াল একদিক ধরে রেখেছিলেন তিনি। প্যাট কামিন্সের বাউন্সারে উইকেটকিপার অ্যালেক্স ক্যারের কাছে যশস্বীর ক্যাচের আবেদন করে অস্ট্রেলিয়া। অন ফিল্ড আম্পায়ার আউট দেননি। কামিন্স রিভিউ নেন।
রিপ্লেতে দেখা যায় বল ব্যাট ও গ্লাভস ছুঁয়েছে। শরফুদ্দৌলাও সিদ্ধান্ত নেওয়ার সময় জানান, তিনি স্পষ্ট করেই দেখতে পেয়েছেন বলের গতিপথ পরিবর্তন হয়েছে। তবে আরও নিশ্চিত হওয়ার জন্য তিনি স্নিকোর সাহায্য চান।
তখনই যত গন্ডোগোল তৈরি হয়। স্নিকোতে ধরা পড়েনি যে বল ব্যাটে লেগেছে। স্নিকোর তোয়াক্কা না করেই শরফুদ্দৌলা আউট দিয়ে দেন যশস্বীকে। ভারতের ব্যাটারকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে। যদিও অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তকে সমর্থনই করেছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি