মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ৩০ ডিসেম্বর ২০২৪ ০৫ : ১৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: অতীত পেছনে ফেলে সামনের দিকে তাকাতে চান সঞ্জয় সেন। আট বছর পর আবার সন্তোষ ট্রফি জয়ের হাতছানি বাংলার সামনে। এই সুযোগ কোনওভাবে হাতছাড়া করতে চান না। মাঝে দু'বার ফাইনালে উঠলেও, কেরলের কাছে হারতে হয়েছে। তারমধ্যে একবার ঘরের মাঠে। এবার প্রতিশোধের পালা। যদিও অতীত নিয়ে ভাবতে চান না সঞ্জয় সেন। সম্পূর্ণ একটি নতুন ম্যাচে নামার মনোভাব এবং প্রস্তুতি নিয়েই নামতে চান। এই নিয়ে মোট ৪৭ বার সন্তোষ ট্রফির ফাইনালে বাংলা। তারমধ্যে ৩২ বার চ্যাম্পিয়ন হয়েছে। শেষবার ২০১৬-১৭ মরশুমে ট্রফি জিতেছে। এরপর ২০১৭-১৮ এবং ২০২১-২২ মরশুমে ফাইনালে কেরলের কাছে হারতে হয়েছে। সেবার টাইব্রেকারে হারে বাংলা। শেষ দু'বার টুর্নামেন্টের মূলপর্বে উঠতে পারেনি বাংলা। এবার দু'দলই অপরাজিত থেকে ফাইনালে উঠেছে।
অষ্টমবার ট্রফি জেতার লক্ষ্য নিয়ে নামবে কেরল। তবে ফেভারিট তকমা থাকবে বাংলার দখলে। রবি হাঁসদা, নরহরি শ্রেষ্ঠা গোলের মধ্যে রয়েছে। টুর্নামেন্টের সবচেয়ে বেশি গোল রবির। ১১ গোল করে ফেলেছেন বাংলার স্ট্রাইকার। ফাইনালে তাঁর পা থেকে জয়সূচক গোলের অপেক্ষায় বাংলায় ফুটবলপ্রেমীরা। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে নামায় আগে সতর্ক সঞ্জয় সেন। চ্যাম্পিয়ন না হলে গোটা টুর্নামেন্টে ভাল খেলার কোনও মূল্য থাকবে না, মনে করেন বাংলায় কোচ। সঞ্জয় সেন বলেন, 'সন্তোষ ট্রফির ফাইনালে ওঠা বাকি দলগুলোর কাছে কৃতিত্বের হতে পারে, কিন্তু আমাদের কাছে নয়। চ্যাম্পিয়ন না হতে পারলে অর্থহীন। মানছি আমরা ৩২ বার ট্রফি জিতেছি। কিন্তু এখন সন্তোষ ট্রফি অনেক বড় এবং কঠিন প্রতিযোগিতা। অনেক বেশি রাজ্য খেলছে। এখন ট্রফি জেতা কঠিন।' স্ট্রাইকারদের প্রতি বাড়তি নির্ভরতা ভাবাচ্ছে বাংলার কোচকে। অন্যদিকে গোল করার লোকের অভাব নেই কেরল দলে। রয়েছেন ইস্টবেঙ্গলের রোশাল। সেমিফাইনালে পরিবর্ত ফুটবলার হিসেবে নেমে হ্যাটট্রিক করেন। এছাড়াও কেরল দলে রয়েছে ইস্টবেঙ্গলের জার্সিতে কলকাতা লিগে খেলা চার ফুটবলার। এখনও পর্যন্ত চলতি টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল করেছে তাঁরা। তাই বাড়তি সতর্ক থাকতে হবে সঞ্জয় সেনের ছেলেদের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি