রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

KGF movie famed actor Yash urges fans to avoid grand gestures and gatherings on his birthday after previous tragic deaths

বিনোদন | নিজের জন্মদিন উদ্‌যাপন করতে ভক্তদের নিষেধ করলেন ‘কেজিএফ’ তারকা যশ, জমায়েতও না! নেপথ্য কারণ কী?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ৩০ ডিসেম্বর ২০২৪ ০১ : ৩২Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই:  এইমুহূর্তে দেশে অন্যতম জনপ্রিয় তারকার তালিকায় উপরের দিকে নাম রয়েছে ‘কেজিএফ’ তারকা যশ-এর। এইমুহূর্তে ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপ্‌স’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। ড্রাগ মাফিয়াদের প্রেক্ষাপটে তৈরি এই অ্যাকশন ছবি। স্বাভাবিক ভাবেই ‘কেজিএফ’ খ্যাত যশকে নিয়ে উন্মাদনা দর্শকমহলে। তবে এইমুহূর্তে অন্য একটি ব্যাপারে চর্চায় রয়েছেন এই দক্ষিণী তারকা। সমাজমাধ্যমে বিবৃতি জারি করে নিজেদের ভক্তদের উদ্দেশ্যে একটি অনুরোধ করলেন তিনি। 

সেই বিবৃতির মাধ্যমে যশ জানিয়েছেন ২০২৫-এর ৮ জানুয়ারি তাঁর জন্মদিনের দিনটি নিয়ে যেন অতিরিক্ত মাতামাতি না করেন তাঁর অনুরাগীরা। প্রথমত, শুটিংয়ে ব্যস্ত থাকবেন তিনি। সেই সুবাদে নিজের শহরেও থাকবেন না। তবে শুধুই কি এই কারণে বিবৃতি জারি করলেন যশ? আজ্ঞে না। এর নেপথ্যে রয়েছে অন্য কারণ। চলতি বছরে যশের জন্মদিন উদ্‌যাপন নিয়ে প্রায় উন্মাদ হয়ে পড়েছিলেন তাঁর ভক্তরা। তার জেরে মৃত্যু পর্যন্ত হয় এই তারকার এক ভক্তের। 

 

 

সমাজমাধ্যমে নিজের অনুরাগীদের উদ্দেশ্যে গোটা গোটা অক্ষরে যশ লেখেন, “....গত কয়েক বছর ধরে আপনারা আমার প্রতি যে ভালবাসা দেখিয়েছেন তা অভূতপূর্ব। কিন্তু এই ভালবাসার উদ্‌যাপন করতে গিয়ে অনভিপ্রেত ঘটনাও ঘটেছে। এখন সময় এসেছে ভালবাসা দেখানোর আঙ্গিকে পরিবর্তন আনা। বিশেষ করে আমার জন্মদিন উদ্‌যাপনের ক্ষেত্রে তো বটেই!  আমার জন্মদিন বিরাট করে উদ্‌যাপন করার কোনও প্রয়োজন নেই। না তো সেই দিনে প্রয়োজন রয়েছেন বিরাট জমায়েতের। আমার কাছে জন্মদিনের সেরা উপহার হবে যদি আপনারা সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। যদি আপনারা আনন্দ ছড়ান, সমাজে ভাল কাজ করার ব্যাপারে মন দেন, ব্যস।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া