রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | ‘পুষ্পা ২’ থেকে ‘কল্কি ২৮৯৮ এডি’- ২০২৪ এর বক্স অফিস সেরা ৫ ভারতীয় ছবি

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ৩০ ডিসেম্বর ২০২৪ ০০ : ০৭Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই:  ২০২৪ সালে প্রচুর হিন্দি, দক্ষিণী ছবি মুক্তি পেয়েছে। তার মধ্যে বেশ কিছু বক্স-অফিসে সুপারহিট আর বেশ কিছু ‘হিট’ বলে দাবি প্রযোজকদের। কিন্তু কোন ছবিগুলি দেখে মনে হল, আহা, এমন ছবি হলে তবেই না ওটিটিতে নয়, বড়পর্দাতেই ছবি দেখার জন্য প্রেক্ষগৃহের বাইরে লাইন দিয়ে দাঁড়াব! বছর জুড়ে মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবির সংখ্যা নেহাত কম নয়। তবে কিছু ছবি বক্স-অফিসের সঙ্গে মনেও জায়গা করে নিয়েছে।

 

কল্কি ২৮৯৮ এডি 
বছরের মধ্যভাগে শোনা গিয়েছিল শুধুই ‘কল্কি’র জয়জয়কার! তার জেরেই মাত্র ১১ দিনে ২০০ কোটি ছাপিয়ে গিয়েছিল বক্স অফিস কালেকশন। প্রধান ভূমিকায় দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন, প্রভাস, কমল হাসন, দীপিকা পাড়ুকোন, শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো তাবড় তাবড় তারকা-অভিনেতাদের। দুরন্ত ভিএফএক্স-এর সঙ্গে জমাটি গল্পের মিশেলে এই ছবি কমিয়ে নিয়েছিল ১১০০ কোটি টাকা! 

 

স্ত্রী ২ 

স্বাধীনতা দিবসের দিন বড় পর্দায় মুক্তি পেয়েছিল রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর অভিনীত ছবি ‘স্ত্রী ২’।  মুক্তি পাওয়ার দু'দিনের মধ্যে বক্স অফিসে দারুণ জাঁকিয়ে বসেছিল এই ‘ভূতুড়ে’ ছবি। ২ দিনেই টপকে গিয়েছিল ১০০ কোটির গণ্ডি। বক্স অফিসের আয়ের নিরিখে ছাপিয়ে গিয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’কেও। আইএমডিবি-র তালিকায় দেশের সবথেকে জনপ্রিয় ছবিগুলোর তালিকায় দু' নম্বরে রয়েছে স্ত্রী ২। শুধু তাই নয়, গুগল বলছে, চলতি বছরে এই ছবি নাকি সবথেকে বেশিবার খোঁজা হয়েছে!  প্রসঙ্গত ‘স্ত্রী’র মতো ‘স্ত্রী ২’ ছবিতেও মুখ্য ভূমিকায় রয়েছেন শ্রদ্ধা। এই হরর কমেডিতে শ্রদ্ধা ছাড়াও দেখা গিয়েছে রাজকুমার রাও পঙ্কজ ত্রিপাঠি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অপারশক্তি খুরানাকে।

 

ভুল ভুলাইয়া ৩ 

দীপাবলির আবহে বড়পর্দায় মুক্তি পেয়েছিল ‘ভুল ভুলাইয়া ৩’। ‘ভুল ভুলাইয়া ৩’ দেখার জন্যেও প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছিল দর্শক। এবং সে ভিড় যে স্রেফ এক-আধদিনের নয়, তার প্রমাণ বিশ্বব্যাপী ৪০০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে এই ছবি! গত মাসে সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এ কথা জানিয়েছিলেন কার্তিক স্বয়ং। 

 


সিংহম এগেইন 

দীপাবলির আবহে 'ভুল ভুলাইয়া ৩'-এর সঙ্গে একইদিনে মুক্তি পেল রোহিত শেঠির 'সিংহম এগেইন'। বলিউডের 'কপ ইউনিভার্স-এর বহু প্রতীক্ষিত এই ছবি নিয়ে দর্শকের আগ্রহের পারদ ছিল তুঙ্গে। বক্স অফিসে ৩০০ কোটি টাকার গন্ডি ছুঁয়েছে এই ছবি।  ‘সিংহম আগেন’ তারকাখচিত। অজয় দেবগন, রণবীর সিংহ, অক্ষয় কুমার, করিনা কপূর খান, দীপিকা পাড়ুকোন, অর্জুন কপূর নিজেদের সেরাটা দিয়েছেন। অর্জুন এখানে খলনায়ক। তাঁর অভিনয় বিশেষ ভাবে প্রশংসিত।

 

পুষ্পা ২ 

গত শুক্রবার ৫ ডিসেম্বর দেশে মুক্তি পেয়েছে বছরের অন্যতম চর্চিত ছবি ‘পুষ্পা: দ্য রুল’। মুক্তির প্রথম দিন থেকেই একের পর এক রেকর্ড ভেঙে চলেছে এই ছবি। মুক্তি পাওয়ার প্রথম সপ্তাহেই ‘পুষ্পা ১’-এর আজীবন সংগ্রহকে পেরিয়ে গিয়েছে সিক্যুয়েল ছবিটি। এরই সঙ্গে দ্রুততম ভারতীয় ছবি হিসাবে ঠাঁই পেয়েছে পাঁচ কোটির ক্লাবে। বিশ্বব্যাপী এই ছবির নেট কালেকশনের পরিমাণ ১৭০০ কোটি টাকা ৷ চেনা ছকে গল্প এগোলেও ছবির শেষে বাজি মেরেছেন পরিচালক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া