মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ৩০ ডিসেম্বর ২০২৪ ২৩ : ৪৩Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ভারত অধিনায়ক রোহিত শর্মার তীব্র সমালোচনা করলেন দেশের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান।
অধিনায়ক না হলে, এই ভারতীয় দলে জায়গাই হতো না হিটম্যানের। খুল্লমখুল্লা জানিয়েছেন দেশের প্রাক্তন বোলার। অস্ট্রেলিয়া সফরে এখনও পর্যন্ত রোহিত ৩১ রান করেছেন। তাঁর গড় মাত্র ৬.২০।
রোহিতের হতশ্রী ফর্মের জন্য তাঁর অবসর নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে পাঠান বলছেন, ''২০ হাজারের উপরে রান রয়েছে রোহিতের, তবুও যেভাবে ব্যর্থ হচ্ছে, তাতে মনে হচ্ছে ও ফর্ম হারিয়েছে। ও এখনও দলের ক্যাপ্টেন, তাই খেলছে। যদি ক্যাপ্টেন না হত, তাহলে এখন হয়তো দলেই সুযোগ পেত না। দল একদম তৈরি। কেএল রাহুল ওপেন করছে, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল রয়েছে। বাস্তব হল, যে ভাবে ব্যাট করতে নেমে ব্যর্থ হচ্ছে রোহিত শর্মা, তাতে এই একাদশে ওর জায়গা হওয়ারই কথা নয়।''
৩ জানুয়ারি সিডনিতে ভারত ও অস্ট্রেলিয়ার শেষ টেস্ট। পাঠান বলছেন, ''যেহেতু রোহিত ক্যাপ্টেন এবং পরবর্তী ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে হবে, তাই দলে থেকে যাবে রোহিত। ভারতের মাটিতেও রান করতে পারেনি, এখানেও রান পায়নি। রোহিত রান পাচ্ছে না, এটা অত্যন্ত হতাশাজনক। রোহিত ব্যাট হাতে নামলে ওর কাছ থেকে রান চাই, সে টেস্ট ক্রিকেট হোক বা ওয়ানডে। কিন্তু সেই রোহিতের ব্যাটেই রানের খরা।''
সিরিজে ভারত পিছিয়ে পড়েছে ২-১। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর সম্ভাবনাও কমছে। এই পরিস্থিতিতে রোহিতকে তীব্র সমালোচনা করেছেন পাঠান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি