রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | সঞ্জয় লীলা বনশালির পরিচালনায় ফের 'রাউডি' হবেন অক্ষয়! বিপরীতে কোন বলি নায়িকা?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ৩০ ডিসেম্বর ২০২৪ ২৩ : ০৭Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: ২০১২ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার ও সোনাক্ষী সিনহা অভিনীত ছবি 'রাউডি রাঠৌর'। প্রভু দেবার পরিচালনায় ও সঞ্জয় লীলা বনশালির সহ প্রযোজনায় এই ছবি দারুণ সাড়া ফেলেছিল দর্শক মহলে। 

 

এর আগেই খবর এসেছিল ছবির সিক্যুয়েল আসতে চলেছে। কিন্তু 'রাউডি রাঠৌর ২'-এর জন্য নাকি রাজি হননি অক্ষয় কুমার। সেই সময় জানা গিয়েছিল, এবার নতুন 'রাউডি' হিসাবে দেখা যেতে পারে বলি অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে। কিন্তু এবার শোনা যাচ্ছে অন্য খবর। ফের একবার 'রাউডি' হতে নাকি প্রস্তুত 'খিলাড়ি কুমার'। 

 

মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, সঞ্জয় লীলা বনশালির পরিচালনায় আসছে 'রাউডি রাঠৌর ২'। আর এই ছবিতেই আরও একবার পুলিশ অফিসারের চরিত্রে ধরা দিতে পারেন অক্ষয়। এই মুহূর্তে ছবির চিত্রনাট্য তৈরি বলেই খবর। জানা যাচ্ছে, ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে থাকতে পারেন আরও এক বলি অভিনেতা। 'রাউডি রাঠৌর'-এ অক্ষয়ের নায়িকা হিসাবে দেখা গিয়েছিল সোনাক্ষী সিনহাকে। তবে ছবির দ্বিতীয় ভাগে নায়িকার চরিত্রে সোনাক্ষীই থাকবেন কিনা তা এখনও চূড়ান্ত করেননি নির্মাতা। ইতিহাস, জীবনকাহিনির পর এবার ভরপুর অ্যাকশন থ্রিলার ছবির পরিচালনায় সঞ্জয় লীলা বনশালি যে বড়সড় ধামাকা দিতে চলেছেন, তা বলাই যায়।

 

 

কিন্তু সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমের সূত্রে খবর, এই ছবি শুরুর নিশ্চয়তা এখনও পর্যন্ত নেই। তবে ভাবনা চিন্তা চলছে ছবির এমনটাই জানা যাচ্ছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া