রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ৩০ ডিসেম্বর ২০২৪ ২২ : ১৩Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: ১৮৮৩ সালে পথ চলা শুরু হয়েছিল স্টার থিয়েটারে। এরপর যত সময় গড়িয়েছে, ইতিহাস আষ্ঠেপৃষ্ঠে তত জড়িয়েছে তার নামের সঙ্গে। স্টার থিয়েটারের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে ছিলেন বিনোদিনী। এতটাই যে সেই সময়ে প্রাথমিকভাবে ঠিক হয়েছিল স্টার থিয়েটারের সঙ্গে নাম জোড়া হবে বিনোদিনীর। কিন্তু তৎকালীন সমাজের উচ্চবর্গীয় অংশকে প্রতিবাদে শেষমেশ তা হয়নি। প্রায় দেড় শতক পর এবার তা হল! নাম বদল হচ্ছে স্টার থিয়েটারের। নতুন নাম হচ্ছে বিনোদিনী থিয়েটার৷
সোমবার সন্দেশখালির মঞ্চ থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মহিলাদের সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ ইতিমধ্যেই মেয়র ফিরহাদ হাকিমকে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “স্টার থিয়েটারের নাম আপনারা সবাই শুনেছেন৷ আমরা স্টার থিয়েটারের নাম বদল করব৷ নতুন নাম হবে বিনোদিনী থিয়েটার৷ কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে বলব নাম বদলের বিষয়টি দেখে নিতে৷ মহিলাদের আমরা সম্মান করি বলেই স্টার থিয়েটারের নাম বিনোদিনী থিয়েটার করা হবে৷”
বর্তমানে বেসরকারি সংস্থার হাতে লিজ দেওয়া রয়েছে স্টার থিয়েটার৷ কলকাতার অন্যতম ঐতিহ্যশালী এই প্রেক্ষাগৃহের এই নাম বদলের সিদ্ধান্তের জন্য মমতাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী রুক্মিনী মৈত্র। নারীদের সম্মান জানানোর পাশাপাশি ১৪১ বছরের লড়াই জিততে সাহায্য করার জন্য মমতাকে ধন্যবাদ জানান তিনি। আসন্ন ‘বিনোদিনী’ ছবিতে নামভূমিকায় অভিনয় করছেন রুক্মিনী। ইনস্টাগ্রামে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অভিনেত্রী লেখেন, “…১৪০ বছর ধরে সম্মানের জন্য এক নারীর যুদ্ধকে জিতিয়ে দিলেন আপনি। পাইয়ে দিলেন তাঁর প্রাপ্য সম্মান। এই উল্লেখযোগ্য সিদ্ধান্তের জন্য মাথা ঝুঁকিয়ে আপনাকে সম্মান জানাচ্ছি আমিও আমাদের গোটা ‘বিনোদিনী’র দল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি