মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Rohit Sharma was left unimpressed by casual approach of Rishabh Pant

খেলা | 'স্টুপিড' বলেছিলেন গাভাসকর, পুল মারতে গিয়ে দলকে ডোবানোর পরে পন্থকে নিয়ে কী বলছেন রোহিত?

KM | ৩০ ডিসেম্বর ২০২৪ ২১ : ৫৫Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: প্রথম ইনিংসে তাঁর আউট হওয়ার ধরন দেখে বিরক্ত সুনীল গাভাসকর 'স্টুপিড, স্টুপিড, স্টুপিড' বলে চিৎকার করে উঠেছিলেন। দ্বিতীয় ইনিংসেও বদলালেন না ঋষভ পন্থ। সেই 'পুল' মারতে গিয়ে ভারতের উইকেট কিপার ফিরলেন। নিজেও আউট হলেন, দলকেও বিপন্ন করলেন। 

সাংবাদিক বৈঠকে ভারত অধিনায়ক রোহিত শর্মার কাছে উড়ে এল পন্থকে নিয়ে প্রশ্ন। হিটম্যান প্রথমে বুঝতে পারেননি কোন ইনিংসে আউটের কথা বলা হচ্ছে। তিনি প্রশ্নকর্তাকে জিজ্ঞাসা করেন, ''কোন ইনিংসের কথা বলছেন আপনি?'' প্রশ্নের জবাবে রোহিতকে বলতে শোনা গিয়েছে, ''এ নিয়ে আমাদের মধ্যে বিস্তারিত কথা হয়নি। ম্যাচটা হেরে গিয়েছি। সবাই হতাশ। এই ফলাফল আমরা কেউ প্রত্যাশাই করিনি। ঋষভ পন্থের বোঝা উচিত ওর কাছ থেকে কী চাইছে দল। অন্য কেউ কিছু বলার থেকে নিজেরই বোঝা উচিত। সঠিক পন্থা কী, সেটা ওরই খুঁজে বের করা দরকার। ও যেভাবে খেলে, সেভাবে খেলে আমাদের অনেক সাফল্য এনে দিয়েছে। অধিনায়ক হিসেবে আমার মিশ্র প্রতিক্রিয়া। কখনও কখনও মনে হয় পন্থ যেভাবে খেলে, তার জন্য ওকে সমর্থন করা উচিত। আবার যখন ও আউট হয়ে যায়, তখন খুব হতাশ লাগে।'' 

মেলবোর্ন টেস্টের বল গড়ানোর আগে সুনীল গাভাসকর বলেছিলেন, পরিস্থিতিকে শ্রদ্ধা করতে শিখুক পন্থ। এদিন রোহিত শর্মা বলছেন, ''এটাই বাস্তব। কখনও সফল হবে, কখনও ব্যর্থ। ফলে এর মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। অধিনায়ক হিসেবে পন্থের সঙ্গে এব্যাপারে কথা বলাটা কঠিন। অতীতে এভাবে খেলেই অনেক সাফল্য পেয়েছে পন্থ। কোন পরিস্থিতিতে কীভাবে খেলতে হবে, তা ওকেই স্থির করতে হবে। পরিস্থিতি কেমন, তার উপরে নির্ভর করে খেলতে হবে। খেলার কিছু সময় রয়েছে, যখন ঝুঁকি নিতে হয়। আবার ঝুঁকি নিয়ে উইকেট ছুড়ে দিলে প্রতিপক্ষকে ম্যাচে ফেরার সুযোগ করে দেওয়া হয়। ঝুঁকি নিয়ে সেই সুযোগ কি প্রতিপক্ষকে করে দেব? এগুলো ওকেই স্থির করতে হবে।'' 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া