মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | মানসিকভাবে বিধ্বস্ত, মেলবোর্ন টেস্ট হারের পর স্বীকারোক্তি রোহিতের

Sampurna Chakraborty | ৩০ ডিসেম্বর ২০২৪ ২১ : ২৮Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফিতে আরও একটি টেস্টে হার। সিরিজ জয়ের সম্ভাবনা শেষ। সিডনি টেস্ট জিতলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্র সংগ্রহের জন্য শ্রীলঙ্কার শরণাপন্ন হতে হবে। মেলবোর্ন টেস্ট হারের পর হতাশা লুকোনোর চেষ্টা করেননি রোহিত শর্মা। সরাসরি জানান, এই হারে তাঁরা মানসিকভাবে বিধ্বস্ত। মেনে নেন, তাঁরা লড়াই করতে পারেনি। সিরিজ ১-২ এ পিছিয়ে পড়ার পর রোহিত বলেন, 'আমরা যা করতে এসেছিলাম, সেটা করতে না পারায় আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। খুবই হতাশজনক। ম্যাচ জেতার প্রক্রিয়া আছে। আমরা এখানে সেটা খুঁজে বের করতে পারিনি। আমরা শেষপর্যন্ত লড়াই করতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা পারিনি।'

দ্বিতীয় ইনিংসে একটা সময় ৯০ রানে ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া। লিড তখন ২০০ রানের নীচে ছিল। কিন্তু সেখান থেকে ৩৪০ রানের লিড নেয় অজিরা। ভারতের নেতা মেনে নিলেন, তাঁর দল এই পরিস্থিতির ফায়দা তুলতে পারেনি। রোহিত বলেন, '৯০ রানে ৬ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। আমরা জানতাম পরিস্থিতি কঠিন হতে পারে। তবে এরকম পরিস্থিতিতে আমরা ভাল ক্রিকেট খেলতে চেয়েছিলাম। কিন্তু পারিনি। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু ওরা লড়াই করে। বিশেষ করে শেষ উইকেট পার্টনারশিপ। সেখানেই ম্যাচটা বেরিয়ে গিয়েছে। আমরা জানতাম ৩৪০ রান তাড়া করা সহজ হবে না। আমরা শেষ দুই সেশনের জন্য উইকেট হাতে রাখার চেষ্টা করেছিলাম। কিন্তু ওরা খুব ভাল বল করেছে।' নীতিশ কুমার রেড্ডির ভূয়সী প্রশংসা করেন রোহিত। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া