রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | দূরে থেকেও ওয়াকার ব্ল্যাঙ্কোর সঙ্গে কীভাবে প্রেম করেন অনন্যা? বছর শেষে ফাঁস নায়িকার গোপন তথ্য!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ৩০ ডিসেম্বর ২০২৪ ২০ : ১৩Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্কে বিচ্ছেদ হয়েছে বেশ অনেক দিন। অভিনেত্রী অনন্যা পাণ্ডে এখন নতুন প্রেমে মজেছেন! 

 

অনন্ত আম্বানির বিয়েতে গিয়ে নতুন প্রেমিক খুঁজে পেয়েছেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, বিয়ের আনন্দের মাঝে অনন্যা ও তাঁর নতুন প্রেমিক নাকি হোটেলের এদিক ওদিক অন্তরঙ্গ সময়ও কাটিয়েছে। শুধু তাই নয়, নতুন বয়ফ্রেন্ডকে এতটাই পছন্দ হয়েছে যে, তাঁর নামে লকেটও বানিয়ে ফেলেছেন তিনি। অভিনেত্রীর সেই চর্চিত প্রেমিক হলেন মডেল ওয়াকার ব্ল্যাঙ্কো। 

 

পেশায় মডেল ওয়াকার ব্ল্যাঙ্কোর অন্য আরেকটি পরিচয়ও রয়েছে। তিনি রিলায়েন্সের একটি ফ্যাশন কোম্পানির প্রচারের কাজ সামলান। অনন্যার সঙ্গে তাঁর প্রথম আলাপ একটি বিজ্ঞাপনের শ্যুটে গিয়েই। এখন অনন্যা আর ওয়াকার দু’জনের ইনস্টাগ্রাম জুড়ে শুধুই একে অপরের ভালবাসার চিহ্ন। কিছুদিন আগে অনন্যার গলায় ওয়াকারের নামে লকেট ঝুলতেও দেখা গিয়েছে। তবে এই প্রেমের ব্যাপারে এখনও মুখে কুলুপ এঁটেছেন দু'জন।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেমিকের থেকে দূরে থেকেও কীভাবে প্রেম করেন তিনি? এই বিষয়ে কথা বলতে গিয়ে অনন্যা বলেন, "আমি মনে করি সম্পর্কে দূরত্ব প্রয়োজন। একে অপরের সঙ্গে ৪-৫ দিন দেখা না হলেও কোনও ব্যাপার না। আবার কয়েক মাস দেখা না হলেও কিন্তু ভালবাসা কমে না। সম্পর্কে থাকা মানে সব সময় একসঙ্গে থাকতেই হবে এমনটা আমি মনে করি না। দূরে থেকেও ভাল থাকা যায়।"

 

প্রসঙ্গত, এই মুহূর্তে অনন্যা 'কল মি বে'র দ্বিতীয় সিজনের শুটিং করছেন। এরপর তাঁকে দেখা যাবে ধর্মা প্রযোজনা সংস্থার আগামী ছবি 'চাঁদ মেরা দিল'-এ লক্ষ্যর সঙ্গে। এছাড়াও অক্ষয় কুমার ও আর মাধবনের সঙ্গে একটি ছবিতেও দেখা যাবে অভিনেত্রী। যার নাম এখনও চূড়ান্ত হয়নি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া