মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

The King is dead, says Simon Katich after dismissal of Virat Kohli

খেলা | 'দ্য কিং ইজ ডেড', কোহলি আউট হতেই বিতর্কিত মন্তব্য কাটিচের, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

KM | ৩০ ডিসেম্বর ২০২৪ ২০ : ১১Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি ফের ব্যর্থ। মাত্র ৫ রানে আউট হলেন তিনি। অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়েই ফের আউট হন কোহলি। 

স্টার্কের বলে ক্যাচ চলে যায় প্রথম স্লিপে দাঁড়ানো উসমান খোওয়াজার কাছে। বিরাট ফিরতেই চোখ বন্ধ করে ফেলেন কোহলি-পত্নী অনুষ্কা শর্মা। 

বিরাট ফিরতেই অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার সাইমন কাটিচের ধারাভাষ্য ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কাটিচকে বলতে শোনা গিয়েছে, ''দ্য কিং ইজ ডেড।'' কোহলির পতনের পরেই অনেকে প্রমাদ গুনতে  শুরু করে দেন। 

লাঞ্চ বিরতির সময়ে কোহলির আউট নিয়ে কাটিচকে বলতে শোনা গিয়েছে, ''ধীর পায়ে বেরিয়ে যাচ্ছে। রাজার আসন এবার বুমরাকেই নিতে হবে। কোহলিকে হতাশ দেখিয়েছে। ওর কাছ থেকে বড় রান প্রত্যাশিত ছিল। কিন্তু রান পায়নি। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়া খুব খুশি।'' অস্ট্রেলিয়ায় কোহলির দুঃসময় চলছেই। পারথের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির পর থেকে কোহলির ব্যাট বোবা থেকে গিয়েছে। মেলবোর্নের দ্বিতীয় ইনিংসে কোহলির বিরাট রানের অপেক্ষায় ছিলেন ভারতের ক্রিকেটভক্তরা। কিন্তু  আসল সময়ে চলল না বিরাটের ব্যাট। 

কোহলি ফিরে যাওয়ার পরেও ভারতের সম্ভাবনা ছিল। ভাঙনের মুখে যশস্বী জয়সওয়াল রুখে দাঁড়িয়েছিলেন। সঙ্গী হিসেবে পেয়েছিলেন ঋষভ পন্থকে। কিন্তু বাংলাদেশি আম্পায়ারের ভুল সিদ্ধান্তে আউট হন যশস্বী জয়সওয়াল। ঋষভ পন্থও ফিরে যান। ভারতের প্রতিরোধও শেষ হয়ে যায়।  

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া