রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood actor Shahid Kapoor s team denies actor collaborating with Sujoy Ghosh for thriller

বিনোদন | শাহরুখকে ছেড়ে শাহিদ? সুজয় ঘোষের নতুন ছবি নিয়ে মুখ খুললেন ‘কবীর সিং’ তারকার দলের কর্মীরা

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ৩০ ডিসেম্বর ২০২৪ ১৯ : ৫৭Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: শাহরুখ খান এবং সুহানা খানের ‘কিং’ ছবির পরিচালনার দায়িত্ব থেকে নিজেকে আগেই সরিয়ে নিয়েছিলেন সুজয় ঘোষ। সম্প্রতি, শোনা গিয়েছিল শাহিদ কাপুরের সঙ্গে একটি ছবির জন্য প্রাথমিক কথাবার্তা নাকি অনেকদিন আগেই সেরে রেখেছিলেন সুজয়। এবার সেই ছবি তৈরির পরিকল্পনা আটঘাঁট বেঁধে নামছেন তিনি। অন্যদিকে, শাহিদও নাকি এই প্রজেক্ট নিয়ে দারুণ উৎসাহী। তবে শাহিদের বিপরীতে কে থাকবেন তা নিয়ে কোনওকিছু জানা যায়নি। তবে এটুকু  ফিসফাস শোনা গিয়েছিল, ‘কহানি’ ছবিখ্যাত পরিচালকের এই ছবিটিও নাকি হতে চলেছে থ্রিলার ঘরানার। 

 

প্রসঙ্গত, ‘ফিদা’, ‘৩৬ চায়না টাউন’, ‘কমিনে’-শাহিদও কিন্তু কেরিয়ারের প্রায় প্রথম থেকেই সুযোগ পেলেই এরকম থ্রিলার ঘরানার ছবিতে অভিনয় করে গিয়েছেন। এখনও ফাঁকফোঁকর পেলেই করছেন। উদাহরণ হিসাবে বলা যায় ‘ফর্জি’, ‘ব্লাডি ড্যাডি’র নাম। এইমুহূর্তে রোশন অ্যান্ড্রুজ-এর নির্দেশনায় ‘দেবা’ ছবি নিয়ে ব্যস্ত শাহিদ। এই ছবি কপ-ড্রামার সঙ্গে থ্রিলারের মিশেল। তবে এদিন শাহিদের টিমের তরফে জানানো হয়েছে সুজয় ঘোষের সঙ্গে কাজ করছেন না অভিনেতা। অর্থাৎ এই খবরের মধ্যে কোনও সত্যতা নেই।

 

সূত্রের খবর, প্রায় সপ্তাহ তিনেক আগেই নাকি এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন সুজয় ঘোষ। তা কেন হঠাৎ এই সিদ্ধান্তে উপনীত হলেন তিনি? খবর, দিনের পর দিন এই ছবির চিত্রনাট্য ঘষেমেজে বদল হচ্ছিল এবং স্বভাবতই ব্যাপ্তিও বাড়ছিল। শেষমেশ যেখানে গিয়ে এই ছবির গল্প-চিত্রনাট্য দাঁড়িয়েছিল, তার থেকে সুজয়ের মনে হয়েছিল তিনি যেভাবে 'কিং'কে দর্শকের সামনে পেশ করতে চেয়েছিলেন, ছবিটি আর সেই জায়গায় নেই। জমজমাট অ্যাকশন, ড্রামা, ইমোশন, প্রেম মিলিয়েঝুলিয়ে এই ছবির তার বাঁধা হয়েছে যেই উচ্চতায় তাকে ছোঁয়ার উপযুক্ত মানুষ সিদ্ধার্থ আনন্দ। যেমন ভাবা তেমন কাজ! এরপরেই আর দেরি না করে নিজের ভাবনা সুজয় ভাগ করে নিয়েছিলেন শাহরুখ এবং সিদ্ধার্থের সঙ্গে। এবং সব শুনে তাতে রাজি হয়েছেন সবাই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া