রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Kartik Aaryan or Diljit Dosanjh internet speculates after shark tank india judge aman gupta hints at egoistic fiulm star in his cryptic statement

বিনোদন | ‘মাটির মানুষ হওয়াটা স্রেফ ভড়ং’, দিলজিৎ না কার্তিক-কাকে কটাক্ষ ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’-র বিচারক অমনের?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ৩০ ডিসেম্বর ২০২৪ ১৯ : ০৪Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বাণিজ্য জগৎ-কেন্দ্রিক রিয়্যালিটি শো ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’-র প্রথম সিজন থেকেই দেখা গিয়েছে খ্যতনামী উদ্যোগপতি অমন গুপ্তকে। দেশের অন্যতম জনপ্রিয় ইয়ারফোন সংস্থার কর্ণধার তিনি। সম্প্রতি, এক সাক্ষাৎকারে তিনি নাম না তুলে এক জনপ্রিয় বলি-তারকাকে কটাক্ষ করেছেন। তাঁর দাবি, সমাজমাধ্যম এবং সংবাদমাধ্যমে এই তারকার মাটির মানুষ হিসাবে নামডাক থাকলেও তা নাকি স্রেফ ভড়ং! আদতে ওই ব্যক্তি নাকি এর সম্পূর্ণ উল্টো। নাম না তুললেও সেই তারকাকে যে তাঁর সংস্থার মুখ হিসাবে দেখা গিয়েছে সেকথা ফাঁস করেন অমন! অন্তত, তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা তাই বলে, মত ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’-র এই খ্যতনামী উদ্যোগপতি। অমন-এর এহেন মন্তব্য শুনেই তোলপাড় শুরু হয়েছে নেটপাড়ায়। দু’ভাগে ভাগ হয়ে গিয়েছেন নেটিজেনদের দল। এক দোল বলছে অমনের উল্লেখিত ওই তারকা ‘দিলজিৎ দোসাঞ্জ’, অন্য দলের মতে ‘তিনি’ আবার ‘কার্তিক আরিয়ান’! 

 

আসলে দিলজিৎ ও কার্তিক দু’জনেই একটা সময় অমনের জনপ্রিয় ইয়ারফোন সংস্থার বিজ্ঞাপনের মুখ হিসাবে ধরা দিয়েছিলেন। এদিকে অমন নিজেও বলেছেন সেই তারকা তাঁর সংস্থার বিজ্ঞাপনে কাজ করেছেন এবং সেই কাজ করার অভিজ্ঞতা থেকেই তাঁর এহেন উপলব্ধি। ভুলে চলবে না, জনমানসে দিলজিৎ এবং কার্তিক- দু’জনেরই মাটির মানুষ হিসাবে নামডাক রয়েছে। সুতরাং, অমন গুপ্ত নাম না তুললেও জল্পনা কিন্তু বেড়েই চলেছে! 

 

ঠিক কী বলেছেন অমন গুপ্ত? খ্যতনামী উদ্যোগপতির কথায়, “আমি যে তারকার কথা বলছি জনমানসে তাঁর ব্যক্তিত্ব একজন মাটির মানুষ হিসাবে। তার উপর দয়ালু, মিষ্টি এবং নরম স্বভাবের মানুষ হিসাবেও পরিচিতি রয়েছে তাঁর। কিন্তু আদতে তিনি তা নন। ইগোতে টইটুম্বুর তিনি। ওঁর সঙ্গে কাজ করার পরেই বুঝেছিলাম এঁরা দর্শকের সামনে মাটির মানুষ হওয়ার ভান করার বিষয়টিকে শিল্পের পর্যায় তুলে নিয়ে গিয়েছে। তবে ভারতীয়রা কিন্তু বোকা নন। আজ নয় কাল তাঁরা ঠিক-ই ধরে ফেলবেন এরকম মানুষের আসল মুখটা।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া