রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Breaking: রুক্মিণীর সঙ্গে জুটিতে বিশ্বরূপ! 'হাঁটি হাঁটি পা পা' করে ভালবাসার কোন গল্প বলবেন জুটিতে?

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ৩০ ডিসেম্বর ২০২৪ ১৮ : ২৪Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: সমাজ মাধ্যমে নতুন ছবির খবর ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। সমুদ্রের ঢেউয়ে মিশে যাওয়া দুটো পায়ের ছবি ভাগ করেন তিনি। যেখানে দেখা যায় একটি প্রাপ্তবয়স্ক মানুষের পা ও একটি ছোট বাচ্চার পায়ের ছাপ। আসছে নতুন ছবি 'হাঁটি হাঁটি পা পা'। পরিচালনায় অর্ণব মিদ্যা। 

 

আগেই জানা গিয়েছিল ছবিতে থাকছেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী। রবিবার সমাজ মাধ্যমে ছবির শুটিংয়ের একটি দৃশ্য ভাগ করে রুক্মিণী জানান, প্রথম পর্যায়ের শুটিং শেষ। এর মধ্যেই ছবি ঘিরে এল আরও এক নতুন খবর। টলিপাড়ার অন্দরের খবর, ছবিতে রুক্মিণীর বিপরীতে দেখা যেতে পারে টেলিভিশনের পরিচিত মুখ বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়কে। দর্শক এর আগে তাঁকে জি বাংলার ধারাবাহিক 'গৌরী এল'র 'ঈশান'-এর চরিত্রে দেখেছিলেন। এই ছবির হাত ধরেই প্রথমবার বড়পর্দায় পা রাখছেন বিশ্বরূপ। রুক্মিণীর সঙ্গে জুটি বেঁধে বড়পর্দায় কতটা দর্শকের মন কাড়তে পারেন বিশ্বরূপ, সেটাই দেখার।  

 

'হাঁটি হাঁটি পা পা' এক চিরন্তন ভালবাসার গল্প। তবে সে ভালবাসা সমবয়সী নারী-পুরুষের প্রেম নয়! বরং প্রেমের সম্পর্কের বাইরেও যে প্রতিটা সম্পর্কেই গভীর এক আত্মিক টান, দায়িত্ববোধ,পারস্পরিক শ্রদ্ধা থাকে সেই ভালবাসার কথা বলে এই ছবি। যে সম্পর্কগুলো সৃষ্টির আদি থেকে আজ পর্যন্ত আমাদের সবার জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অথচ সবথেকে বেশি অবহেলিত, উপেক্ষিত। যে গাছের গোড়ায় ভালবাসার সার জল সরবরাহ হয় ঐশ্বরিক ভাবে যে গাছ অলক্ষ্যে, অযত্নেও ফুল-ফল দিয়ে চলে, সে গাছের কথা আমরা যেমন ভুলে যাই... ঠিক তেমনই জীবনের অবিচ্ছেদ্য অংশ যেসব সম্পর্কগুলো, সেইসব সম্পর্কেও রোজ রোজ ভালবাসার কথা বলা হয় না বহুকাল। জীবনের টানাপড়েনে 'আছে কিন্তু নেই'-এর মতো ছায়া হয়ে থেকে যাওয়া সম্পর্কের গল্প বলবে এই ছবি। ঝাপসা হয়ে যাওয়া সম্পর্কের উপর থেকে ধুলোবালির চাদর সরিয়ে আদর, যত্ন, ভালবাসার আলপথ ধরে 'হাঁটি হাঁটি পা পা' করে পৌঁছতে হয় এই গল্পের চরিত্রদের কাছে।   


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া