মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ৩০ ডিসেম্বর ২০২৪ ১৭ : ০৪Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: বক্সিং ডে টেস্টের উত্তেজনা তুঙ্গে। বিপুল দর্শক এসেছেন খেলা দেখতে। হিসেব বলছে, এমসিজিতে পাঁচ দিনে এসেছেন ৩ লক্ষ ৫১ হাজার ১০০–রও বেশি দর্শক। যা নতুন রেকর্ড অস্ট্রেলিয়ার মাটিতে।
এর আগের রেকর্ড ছিল ডন ব্র্যাডম্যানের সময়ে। ১৯৩৭ সালে টেস্টের পাঁচ দিনে দর্শক সংখ্যা ছিল ৩ লক্ষ ৫০ হাজার ৫৩৪। ফক্স স্পোর্টসের এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়াও জানিয়েছে, অস্ট্রেলিয়ার মাঠে এত দর্শক এই প্রথম। এটা একটা রেকর্ড। ভেঙে গেল ৮৭ বছরের পুরনো রেকর্ড।
১৯৩৭ সালে সেই টেস্ট হয়েছিল ছয় দিনের। ব্র্যাডম্যানের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছিল ইংল্যান্ড।
অস্ট্রেলিয়ার সাংবাদিক টম মরিসন এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘এমসিজি বা ক্রিকেট অস্ট্রেলিয়াও আশা করেনি রেকর্ড দর্শক খেলা দেখতে আসবেন। এত দর্শকের জন্য পর্যাপ্ত খাবার ও নিরাপত্তার ব্যবস্থা করাই দুষ্কর।’
খেলার শেষদিন অর্থাৎ সোমবার মাঠের উল্টোদিকে ইয়েরা পার্কে দর্শকরা গাড়ি পার্ক করে খেলা দেখতে এসেছেন। কিন্তু একটি মাত্র গেট খোলা থাকায় মাঠে ঢোকার দীর্ঘ লাইন পড়ে যায় এদিন। এমসিজি কর্তৃপক্ষ এক্স হ্যান্ডলে লিখেছে, ‘১৯৩৭ সালে অস্ট্রেলিয়া–ইংল্যান্ড টেস্টে যত দর্শক এসেছিলেন, তা এবার মেলবোর্ন টেস্টে ছাড়িয়ে গেছে।
পরিসংখ্যান বলছে মেলবোর্ন টেস্টের চতুর্থ দিন এসেছিলেন ৪৩,৮৬৭ দর্শক। তখনই সংখ্যাটা চলে গিয়েছিল ২ লক্ষ ৯৯ হাজার ৩২৯ এ। এখনও অবধি বক্সিং ডে টেস্টে এটাই সর্বোচ্চ দর্শক সংখ্যা ছিল। যা সোমবার আরও বেড়ে যায়। তবে প্রথম দিন ভারত–অস্ট্রেলিয়া টেস্টে এসেছিলেন ৮৭ হাজার ২৪২ জন দর্শক। আর সেটাই বক্সিং ডে টেস্টে একদিনে সর্বোচ্চ দর্শক সংখ্যা। তীব্র গরম উপেক্ষা করেও মানুষ এসেছিলেন খেলা দেখতে।
আর তৃতীয় দিন দর্শক সংখ্যা ছিল ৮৩ হাজার ৭৩ জন। বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনে এটাও এখনও পর্যন্ত সর্বোচ্চ দর্শক সংখ্যা। ১৯৩৭ সালের ওই টেস্টের পর বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনে এত দর্শক হয়নি। সেবার তৃতীয় দিন শেষে দর্শক সংখ্যার হিসাব ছিল ২ লক্ষ ৫৫ হাজার ৪৬২।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি