রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bipasha Basu and Karan Singh Grover created drama on set says Mika Singh

বিনোদন | 'করণ-বিপাশা মহা ঝামেলাবাজ'! অভিনেতা-দম্পতির সঙ্গে 'ভয়ঙ্কর' কাজের অভিজ্ঞতা ভাগ মিকার!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ২৯ ডিসেম্বর ২০২৪ ২৩ : ৫৮Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: গায়ক হিসাবে বহু বছর আগেই প্রতিষ্ঠাতা পেয়েছেন মিকা সিং। বর্তমানে চুটিয়ে গান গাওয়ার পাশাপাশি তিনি একজন মিউজিক প্রোডিউসারও বটে। তবে করোনার অতিমারি শুরু হওয়ার আগে ওয়েব সিরিজ প্রযোজক হিসাবেও হাত পাকাতে গিয়েছিলেন তিনি। সিরিজের নাম ছিল 'ডেঞ্জারাস'। মুখ্য ভূমিকায় ছিলেন বিপাশা বসু এবং তাঁর স্বামী করণ সিং গ্রোভার। তবে সেই অভিজ্ঞতা মোটেই সুখকর ছিল না মিকার কাছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, এককথায় বিপাশা-করণ 'প্রচণ্ড নাটুকে ও ঝামেলাবাজ'। তাঁদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল 'ভয়ঙ্কর'!

 

মিকা জানান, করণের বিপরীতে একজন নতুন অভিনেত্রীকে লঞ্চ করার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু এদিক-ওদিক করে বিপাশা এই প্রজেক্টে যোগ দেন শেষমেশ। কেন ভয়ঙ্কর খারাপ ছিল মিকার অভিজ্ঞতা? শিল্পীর কথায়, " সলমন খান, অক্ষয় কুমারের মতো তারকারা বারবার বারণ করেছিল আমাকে প্রযোজকের আসনে না বসার জন্য। কিন্তু আমি শুনিনি। যাই হোক, বিপাশা-করণ সহ মোট ৫০জনের ইউনিট নিয়ে একমাসের জন্য লন্ডন পাড়ি দিয়েছিলাম। ভেবেছিলাম এক মাসের মধ্যেই শুটিংয়ের কাজ গুছোনো হয়ে যাবে। কিন্তু তা গিয়ে দাঁড়াল দু'মাসে। করণ ও বিপাশা স্বামী-স্ত্রী হওয়াতে তাঁদের জন্য ভাল হোটেলে একটি বড়সড় ঘর বুক করেছিলাম। কিন্ত হঠাৎ তাঁরা জেদ‌ ধরল, আলাদা দু'টো কামরা চাই দু'জনের। অবাক হলেও সেই আব্দার রেখেছিলাম। এরপর আমাকে ওরা বলল, ওই হোটেল বদলাতে হবে। সেটাও করলাম। এখানেই শেষ নয়। এরপর শুটিংয়েও নানা গোলমাল পাকাত। একদিন শুটিংয়ের ঠিক আগে তাঁরা চুম্বন দৃশ্যে অভিনয় করবে না বলে বেঁকে বসল! অথচ কাজপত্রে সই‌সাবুদ করার সময় সেই দৃশ্যের কথা উল্লেখ ছিল সেখানে। উপরন্তু তাঁরা স্বামী-স্ত্রী। সুতরাং, অসুবিধেটা কোথায় ছিল মাথা খুঁড়েও বুঝতে পারিনি। এরকমই করত!"

 

এরপর এই দম্পতির উদ্দেশ্যে মিকা কটাক্ষ করে বলে ওঠেন, " যশরাজ‌ ফিল্মস, ধর্মা প্রোডাকশনস-এর মতো‌বলিউডের বড় বড় প্রযোজনা সংস্থার পায়ে পড়ে এরাই একটা ছোট্ট চরিত্রে অভিনয়ের সুযোগের জন্য। আর আমাদের সঙ্গে পুরো উল্টো ব্যবহার। কেন আমরা যাঁরা প্রযঝজক, তাঁরা কি টাকা খরচ করছি না এদের পিছনে?"

 

প্রসঙ্গত, মাত্র একটি সিজেন সম্প্রচার হওয়ার পরপরই বন্ধ হয়ে যায় 'ডেঞ্জারাস'। দর্শক অথবা সমালোচক কারওর মন-ই ভরাতে ব্যর্থ‌ হয়েছিল এই ওয়েব সিরিজ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া