রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Musician Debojyoti Mishra composed three hindi serial theme songs with bengali singers

বিনোদন | এবার হিন্দি ধারাবাহিকে দেবজ্যোতি মিশ্রের সুর, সঙ্গ দিল প্রান্তিক-শালিনীর কন্ঠ 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ২৯ ডিসেম্বর ২০২৪ ২২ : ০৬Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: এইমুহুর্তে চর্চায় সঙ্গীত শিল্পী শালিনী মুখোপাধ্যায় এবং প্রান্তিক শুর। কারণ তাঁদের কন্ঠে একাধিক হিন্দি ধারাবাহিকের টাইটেল সং এবং থিম সং সারা দেশের শ্রোতাদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। গান তিনটি‌ হল- 'দুর্গা' ধারাবাহিকের 'দিল কী রাহো পে', 'ঝনক'-এর 'তনহা সা দিল মেরা' এবং 'রব রাখ্খা' ধারাবাহিকটির সমনামী গান।

 

 প্রান্তিক আঠারো বছর বয়সে তাঁর সংগীত যাত্রা শুরু করেছিলেন। অন্যদিকে, শালিনী একটি জনপ্রিয় ট্যালেন্ট হান্ট শোতে সবার মন জয় করে নেন। 

 

প্রখ্যাত সুরকার দেবজ্যোতি মিশ্র তাঁদের সাফল্যে উচ্ছ্বসিত। কারণ তাঁরই সুরে এই দুই প্রতিভাবান শিল্পী তিনটি প্রধান জাতীয় চ্যানেলের ছোটপর্দার ধারাবাহিকের টাইটেল ট্র্যাক গেয়েছেন। সুরকারের মতে, তাঁদের প্রাধান্যের উত্থান ভারতীয় সংগীতের জগতে একটি নতুন অধ্যায়ের চিহ্নিত করে, তাঁদের হৃদয়গ্রাহী পরিবেশনা এবং সীমাহীন প্রাণশক্তি দিয়ে গাওয়া গানে শ্রোতাদের মোহিত করে। তিনি আরও জানান, বহু বছর ধরেই এই দুই শিল্পী তাঁর সঙ্গে কাজ করছেন।

 

দেবজ্যোতি মিশ্র অবশ্য এই সাফল্যের কৃতিত্বে তাঁর দীর্ঘদিনের বন্ধু এবং পরিচালক শৈবাল ব্যানার্জির উল্লেখ বারবার করেছেন। দেবজ্যোতি বলেন, "এগুলো সব সম্ভব হয়েছে শৈবালের কারণে।"

 

 

প্রান্তিক শুর বলেছেন, "দেবুদা আমাকে আমার নিজের মতো করে গান গাওয়ার স্বাধীনতা দিয়েছেন, বিশেষ করে 'দিল কী রাহো পে'-তে যেখানে আমি রোম্যান্টিক পদ্ধতির সাথে রাজস্থানী লোকগানের ছোঁয়া রাখার চেষ্টা করেছি। প্রতিবার আমি আমার শোতে এই গানটি পরিবেশন করি। সারা ভারতে এবং বিদেশে, শ্রোতারা এই গানটির সাথে এখন ভীষণ কানেক্টেড। অন্যদিকে, 'রাব রাখা' শিরোনাম গানটি আমার জন্য একটি চ্যালেঞ্জ ছিল কারণ এটির জন্য ক্লাসিক্যাল উপাদান এবং একটি আধুনিক শৈলীর সাথে মিশ্রিত উপস্থাপনা প্রয়োজন ছিল। আর 'তানহা সা দিল মেরা' গানটি দুখজাগানিয়া সুরে ভরা। দেবুদা আমার পরিবেশনায় খুব খুশি হয়েছিলেন।” 

 

অন্যদিকে শালিনী বললেন, “এই গানগুলো তৈরির সময়, দেবুদা-র সঙ্গে বসে গান গাইতে গিয়ে, কখনও ভাবিনি গানটা এত শ্রোতার হৃদয় ছুঁয়ে যাবে। এখন যখনই আমি এই গানগুলো গাই তখন যখনই আমি যে কোনও জায়গায় পারফর্ম করতে যাই, তখন মানুষের কণ্ঠ আমাকে সঙ্গ দেয় এবং তাঁরা গানটির প্রতি তাঁদের ভালবাসা ব্যক্ত করেন। এটা সম্ভব করার জন্য সত্যিই কৃতজ্ঞ শৈবালদা এবং দেবু দার কাছে।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া