রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | অঙ্কিতার জায়গায় আসছে নতুন নায়িকা! বহু বছর এগিয়ে 'জগদ্ধাত্রী'র গল্পে শুরু হচ্ছে কোন নতুন মোড়?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৯ ডিসেম্বর ২০২৪ ২২ : ৩০Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: একের পর এক নতুন টুইস্টে দর্শকের মনোযোগ আকর্ষণ করছে 'জগদ্ধাত্রী'। জি বাংলার এই ধারাবাহিক আবার ফিরে পেয়েছে  টিআরপি তালিকায় নিজের হারানো জায়গা। তবে তালিকায় এক থেকে পাঁচের মধ্যেই দেখা যায় এই ধারাবাহিককে। 

 

গল্পে বহুদিন জগদ্ধাত্রী ও স্বয়ম্ভূকে একসঙ্গে দেখা যাচ্ছে না। এর নেপথ্যে উঠে আসছে নায়ক-নায়িকার অফস্ক্রিন মনোমালিন্যের কথা। টলিপাড়ার অন্দরের খবর, একসঙ্গে অভিনয় করলেও নাকি বাস্তবে মুখ দেখাদেখি প্রায় বন্ধ অঙ্কিতা ও সৌম্যদীপের। দু'জনের মনোমালিন্য এতটাই বেড়েছে যে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে দু'জনকে এক দৃশ্যে রাখা হচ্ছে না। 

 

যদিও এই সমস্ত জল্পনাকে মিথ্যে প্রমাণ করে বেনারসে এক হল জগদ্ধাত্রী-স্বয়ম্ভূ। স্বয়ম্ভূকে মারার চেষ্টা করা হলে জগদ্ধাত্রী গঙ্গাবক্ষ থেকে গুলি করে শত্রু নিধন করে। এরপর নানা টানাপোড়েনে এগিয়ে চলে তাদের ভালবাসা। এদিকে, টলিপাড়ার অন্দরের খবর ধারাবাহিকের গল্প নাকি এগিয়ে যাচ্ছে বেশকিছু বছর। বড় হয়ে যাবে জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা। মায়ের ইচ্ছে অনুযায়ী সে কিছুতেই পুলিশ অফিসার হতে চায় না। নিজের মতো করে জীবনটা গুছিয়ে নিতে চায়। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য জগদ্ধাত্রী কি পারবে দুর্গাকে নিজের মতো তৈরি করতে?এই নিয়েই এগোবে গল্প। 

 

জানা যাচ্ছে, খুব তাড়াতাড়ি নতুন প্রোমো আসতে চলেছে। বড় দুর্গার চরিত্রে কাকে দেখা যাবে তা এখনও চূড়ান্ত করেননি চ্যানেল কর্তৃপক্ষ। টলিপাড়ার কানাঘুষো, এই চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী শ্রেয়সী রায়কে। এর আগে দর্শক তাঁকে জি বাংলার 'ভানুমতির খেল' ধারাবাহিকে দেখেছিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া