মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৯ ডিসেম্বর ২০২৪ ১৯ : ৪৫Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: মেলবোর্ন টেস্টের চতুর্থ দিনে অধিনায়ক রূপে দেখা গেল বিরাট কোহলিকে। কখনও ফিল্ডিং সাজানো, কখনও রোহিত শর্মাকে উপদেশ দেওয়া, কোন অজি ব্যাটারদের কোন লাইনে বল করতে হবে টানা গাইড করে গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে জসপ্রীত বুমরা এবং আকাশ দীপ যখন নতুন বলে বোলিং শুরু করলেন তখন থেকেই একেবারে ফোকাসড দেখাচ্ছিল বিরাট কোহলিকে। প্রাক্তন ভারত অধিনায়ক গোটা দিন মাঠে খেলোয়াড়দের উজ্জীবিত করে গিয়েছেন। সম্প্রচারকারীদের চ্যানেলের ক্যামেরা বারবার তাঁকে ধরছিল।
স্লিপ কর্ডনে অধিনায়ক রোহিত শর্মার পাশেই দাঁড়িয়ে কোহলিকে ফিল্ডিং সাজাতে দেখা যায়। অস্ট্রেলিয়ান দুই ওপেনারকে লক্ষ্য করে স্লেজও করে যান কোহলি। এমনকি ধারাভাষ্যকার মার্ক নিকোলাস বলেছিলেন, ‘বিরাট কোহলিকে মাঠে অত্যন্ত সক্রিয় দেখাচ্ছে। মনে হচ্ছে যেন তিনিই দলকে নেতৃত্ব দিচ্ছেন’। প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর এদিন কোহলির তুলনা করেন জাভেদ মিয়াদাদ এবং ইমরান খানের সঙ্গে। মিয়াদাদ প্রায়শই অধিনায়কের সঙ্গে পরামর্শ করতেন। তেমনই এদিন কোহলিকেও রোহিতের পাশে দেখা গেছে। মহম্মদ সিরাজকে বোলিং কৌশল নিয়ে পরামর্শ দেন কোহলি।
ফলস্বরূপ কিছুক্ষণ পরেই স্টিভ স্মিথের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন সিরাজ। এমনকি, ৮০ ওভারের পর যখন নতুন বল নিতে চাইছিলেন না রোহিত, তখন কোহলি পরামর্শ দেন। তারপরেই নতুন বল নেয় ভারত। নাথান লায়ন স্লিপে ক্যাচও দিয়ে বসেন কিন্তু বুমরা নো বল করায় নট আউট থেকে যান লায়ন। ফিল্ডিং সাজানো এবং বোলিং পরিবর্তনেও অধিনায়ক রোহিত শর্মাকে সহায়তা করতে দেখা যায় বিরাট কোহলিকে। ভারতের সর্বকালের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হিসেবে এদিন মাঠে বেশ সক্রিয় দেখায় কোহলিকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি