মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

 India needs another wicket of Australia

খেলা | ভারতকে ম্যাচে ফিরিয়েছিলেন দুরন্ত বুমরা, কিন্তু শেষ উইকেটে মরিয়া লড়াই অজিদের, ৩৩৩ রানে এগিয়ে অস্ট্রেলিয়া

KM | ২৯ ডিসেম্বর ২০২৪ ১৮ : ১২Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: বুমরা-সিরাজের পেস আক্রমণে একসময়ে মনে হয়েছিল মেলবোর্নের দখল নিতে চলেছে ভারত। কিন্তু শেষ উইকেটে  বোল্যান্ড ও লিয়ঁ মরিয়া লড়লেন। চতুর্থ দিনের শেষে অজিরা এগিয়ে ৩৩৩ রানে। এখনও অবশ্য অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়নি। দিনান্তে অজিদের রান ৯ উইকেটে ২২৮। মেলবোর্নে বাকি একদিনের খেলা। শেষ দিনে কি দুরন্ত জয় ছিনিয়ে নিতে পারবে ভারত? 

তৃতীয় দিনের শেষে ভারতের রান ছিল ৯ উইকেটে ৩৫৮। এদিন আর ১১ রান যোগ করার পরে ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ৩৬৯ রানে। নীতীশ রেড্ডির রূপকথা শেষ হয়  ১১৪ রানে। 

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলে দাপট দেখান বুমরা। প্রথম ইনিংসে স্যাম কনস্টাস স্কুপ শট মেরে বুমরাকে বিভ্রান্ত করেছিলেন। এদিন বুমরা কনস্টাসের মিডল স্টাম্প ছিটকে দেন। অন্য ওপেনার উসমান খওয়াজাকে (২১) প্যাভিলিয়নে ফেরান মহম্মদ সিরাজ। এর পরে স্টিভ স্মিথ ও মারনাস লাবুশেন ইনিংসের হাল ধরেন। কিন্তু বুমরা মুহূর্তেই ছবিটা বদলে দেন। সিরাজের বাইরের বল তাড়া করতে গিয়ে পন্থের হাতে ক্যাচ দিয়ে ফেরেন স্মিথ (১৩)। বুমরার বলে ট্রাভিস হেড ফেরেন নীতীশ  রেড্ডির হাতে সহজ ক্যাচ দিয়ে। আর মিচেল মার্শ (০) কিছু বুঝে ওঠার আগেই বুমরার বলে পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ক্যারিকে সম্পূর্ণ বোকা বানিয়ে তাঁর উইকেট ভেঙে দেন বুমরা। হঠাৎই অস্ট্রেলিয়া চাপ অনুভব করতে শুরু করে দেয়। 

এর মধ্যেও যশস্বী জয়সওয়াল ক্যাচ ফেলে অস্ট্রেলিয়ার কাজ সহজ করে দেন। লাবুশেন জীবন ফিরে পেয়ে ৭০ রান করেন। প্যাট কামিন্সও বেঁচে গিয়ে শেষমেশ ৪১ রান করে প্যাভিলিয়নে ফেরেন। বুমরা মরিয়া চেষ্টা করেন। কিন্তু বোল্যান্ড ও লিয়ঁ শেষ উইকেটে ৫৫ রান জুড়ে অস্ট্রেলিয়ার লিড বাড়িয়ে দেন। চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৯ উইকেটে ২২৮। অজিরা ৩৩৩ রানে এগিয়ে। দিনের শেষে বুমরার নামের পাশে লেখা ৫৬ রানে ৪ উইকেট। সিরাজ তিনটি উইকেট নেন ৬৬ রানের বিনিময়ে। ভারতকে দুর্দান্ত ভাবে ম্যাচে ফিরিয়েছিলেন বুমরা। তিন ওভারের একটা স্পেলে অজিরা কেঁপে গিয়েছিল। কিন্তু দিনের শেষে অস্ট্রেলিয়া নিজেদের গুছিয়ে নেয়। পঞ্চম দিন কী খেল দেখায়, সেদিকেই নজর সবার। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া