রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | রান্নাঘর তছনছ করছে 'সৃজন'! উচিৎ শিক্ষা দিতে কী করবে 'পর্ণা'? ধুন্ধুমার কাণ্ড 'দত্ত বাড়ি'তে

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ২৯ ডিসেম্বর ২০২৪ ১৫ : ৩২Snigdha Dey

দত্ত বাড়িতে ধুন্ধুমার কাণ্ড! স্মৃতি হারিয়ে ফের বিয়ের পিঁড়িতে বসতে চায় সৃজন। এদিকে বরের হবু বউকে দেখে চটে লাল পর্ণা। পর্ণা কী পারবে সৃজনের স্মৃতি ফেরাতে? জানতে আজকাল ডট ইন পৌঁছে গিয়েছিল ইন্দ্রপুরী স্টুডিওয় জি বাংলার নিম ফুলের মধু-র শুটিং ফ্লোরে।


রান্নাঘরে কে?


বিহারী গান গেয়ে দত্ত বাড়ির রান্নাঘরে মাংস রাঁধছে সৃজন। গোটা বাড়ির পরিবেশ থমথমে। কবে সৃজনের স্মৃতি ফিরবে? এই চিন্তায় মনমরা সবাই। এদিকে পর্ণার নজর রান্নাঘরের দিকেই। কড়াইতে মাংস কই? শুধু দুটো তেজপাতা পড়ে! আসলে এখনও ক্লোজ শট নেওয়া হয়নি। তাই মাংস এসে পৌঁছায়নি ফ্লোরে। শুকনো কড়াইয়ে খুন্তি নেড়ে ঘেমে অস্থির সৃজন। কিছুক্ষণের বিরতি মিলতেই পাওয়া গেল পর্ণার সঙ্গেই।

একটা অদ্ভুত মিশ্রিত ভাষায় কথা বলছে সৃজন, অফস্ক্রিনে প্র্যাকটিস চলছে? পর্দার 'বাবু' ওরফে রুবেল দাসের কথায়, "এখন এই ভাষাতেই কথা বলি। বেশ মজা লাগছে। সৃজনের থেকে একদম আলাদা এই চরিত্রটা। খুব মজাদার।" বাস্তবে রুবেলের সঙ্গে কোন চরিত্রটার মিল রয়েছে? জোরে হেসে 'পর্ণা' ওরফে পল্লবী শর্মার জবাব, "সৃজন আর রুবেল প্রায় এক। দু'জনেই শান্ত। এছাড়াও আর কোনও মিল তো আমি দেখতে পাই না।"


মা- বউয়ের মাঝে স্যান্ডউইচ 


এই যে গল্প ২০ বছর এগিয়ে গেল, নতুন চরিত্ররা এল, নিজেদের সময়ের সঙ্গে কতটা মানিয়ে নিতে হয়েছে? পল্লবীর কথায়, "সত্যি বলব? আসলে আমাদেরও মনে হয়েছে সত্যিই যেন ২০ বছর কেটে গিয়েছে। এমনভাবে এগিয়েছে গল্প। সবটাই সত্যি মনে হয়। পুঁটি-অর্পণদের বলি, 'তোরা ব্রেক পেলে আমাদের সঙ্গে গল্প কর, তাহলে আগে কী হয়েছে জানতে পারবি'।  ঠিক যেমন মা-ঠাকুমারা পুরনো দিনের গল্প বলতেন, আমরাও ফ্লোরে যেন সেরকম হয়ে গিয়েছি।" দর্শকের তো অনেক অভিযোগ, কেন বাবু মার অন্যায়কে প্রশ্রয় দেয়? একটু হেসে রুবেল বলেন, "সত্যিই অনেক অভিযোগ পাই। কত যে প্রশ্ন দর্শকের মনে! ভাল লাগে যে দর্শক মনোযোগ দিয়ে ধারাবাহিকটি দেখেন। তবে বাবু মা আর বউয়ের মাঝে স্যান্ডউইচ। কিচ্ছু করার উপায় নেই।" রুবেলের জবাবে হেসে লুটোপুটি পল্লবী। রুবেলের সামনেই নতুন জীবন শুরু হচ্ছে। শ্বেতা (ভট্টাচার্য)কে এতদিন প্রেমিকা হিসাবে দেখেছেন, এবার স্ত্রী; কেমন অনুভূতি? লাজুক হেসে রুবেলের জবাব, "জানি না কী কী পরিবর্তন হবে। তবে চেষ্টা করব দু'জনেই বদলে না যাওয়ার। দায়িত্ব বাড়বে দু'জনের। একটু ভয় করছে। আসলে দিন এগিয়ে আসছে তাই কাজের ফাঁকে বিয়ের অনেক কাজ গোছাতে হচ্ছে, তাই একটু চাপে আছি।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া