মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৮ ডিসেম্বর ২০২৪ ০৫ : ১৫Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: এই দেশের ফুটবলে খেলতে খেলতেই প্রাণ হারিয়েছেন ব্রাজিলীয় তারকা জুনিয়র। অকালে ঝরে গিয়েছেন সঞ্জীব দত্ত। শনিবার নিজামের শহরে ইস্টবেঙ্গল-হায়দরাবাদ ম্যাচ দেখতে দেখতে অনেকেরই বুক কেঁপে উঠেছিল। হায়দরাবাদের গোলকিপার অর্শদীপ সিং প্রশ্ন তুলে দিলেন ফুটবলারদের নিরাপত্তারও।
মাঝমাঠের কাছাকাছি জায়গা থেকে হায়দরাবাদের পেনাল্টি বক্সের ভিতরে ভাসানো হয়েছিল বল। সেই বল তাড়া করছিলেন ইস্টবেঙ্গলের ব্রাজিলীয় তারকা ক্লেটন সিলভা। বলের পিছনে ধেয়ে আসতে থাকা ক্লেটনকে দেখে হায়দরাবাদের গোলকিপারও জায়গা ছেড়ে বেরিয়ে আসেন। তার পরে বিপজ্জনক ভাবে পা এগিয়ে বলটা ধরেন হাত দিয়ে। বেপরোয়া ভাবে অর্শদীপের পা চালানোর ফলে আহত হন ক্লেটন। তাঁর পেটের নীচে বুটের স্টাডের দাগ পড়ে যায়। অথচ রেফারি হায়দরাবাদের গোলকিপার অর্শদীপকে কার্ডও দেখাননি আবার পেনাল্টিও দেননি ইস্টবেঙ্গলের অনুকূলে। যেভাবে অর্শদীপের পা ক্লেটনের পেটে লাগে, ভয়ঙ্কর কিছু ঘটাও অস্বাভাবিক ছিল না। অর্শদীপের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন ক্লেটন।
ফুটবল মাঠে ভয়াবহ এই দৃশ্য দেখে শিউরে উঠেছেন অনেকেই। কয়েকদিন আগে ফরাসি লিগে মোনাকোর ডিফেন্ডার উইলফ্রেড সিঙোগার বুটের স্টাডের আগাতে ক্ষতবিক্ষথ হয়েছিলেন প্যারিস সাঁ জাঁর গোলকিপার দোনারুমা।
এদেশের ফুটবল মাঠেও শনিবিকেলে হাড়হিম করা ঘটনা দেখা গেল। তিন প্রধানে খেলা প্রাক্তন ব্রাজিলীয় ডগলাস দ্য সিলভা সোশ্যাল মিডিয়ায় হায়দরাবাদ গোলকিপার অর্শদীপের সেই ভয়ঙ্কর পা ছোড়ায় আহত ক্লেটনের ছবি পোস্ট করে লেখেন, ''আজ তো আমি ভাবলাম, আমার আরেক ব্রাজিলীয় বন্ধুকে বোধহয় হারাতেই চলেছি। অন্য দেশ হলে এই গোলকিপারকে লাল কার্ড দেখানো হত। ১০টার বেশি ম্যাচ ওকে সাসপেন্ড করা হত।''
অর্শদীপের বেপরোয়া পা ছোড়া দেখে স্থির থাকতে পারেননি প্রাক্তন গোলকিপার শিল্টন পালও। তিনিও সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে লিখেছেন, ''আজ হায়দরাবাদের গোলরক্ষক অর্শদীপ এমন জঘন্য এক ট্যাকল করেছে। এই ধরনের বেপরোয়া চ্যালেঞ্জের ফলাফল হল সরাসরি লাল কার্ড এবং দীর্ঘ সাসপেনশন। ইউরোপের শীর্ষ লিগে, এই ধরনের বিপজ্জনক ট্যাকল করলে মারাত্মক শাস্তি হয়। গোলরক্ষক হিসেবে মাঠে দৃষ্টান্ত স্থাপন করার দায়িত্ব আমাদের। অর্শদীপের ট্যাকল সমর্থনযোগ্য নয়। প্রতিপক্ষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলে দিল। আসুন আমরা নিজেরাই দৃষ্টান্ত তৈরি করি, খেলার মান বৃদ্ধি করি।''
প্রাক্তন ফুটবলার থেকে ধারাভাষ্যকাররা যখন এই ঘটনা নিয়ে সোচ্চার, তখন রেফারি কার্ডও বের করেননি, পেনাল্টিও দেননি ইস্টবেঙ্গলকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি