মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

East Bengal drew against Hyderabad in ISL

খেলা | জেতা ম্যাচ হাতছাড়া করল ইস্টবেঙ্গল, হায়দরাবাদ ম্যাচের শেষে কী বললেন অস্কার ব্রুজোঁ?

KM | ২৮ ডিসেম্বর ২০২৪ ০৪ : ৩০Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: হায়দরাবাদ এফসি শেষ মুহূর্তের গোলে তাদের তিন পয়েন্ট ছিনিয়ে নেওয়ায় হতাশ ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ। এই ফলের মধ্যেও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন তিনি।

 জিকসন সিং ৬৪ মিনিটের হেডে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন। ৯০তম মিনিটে মনোজ মহম্মদ সমতা ফেরান হায়দরাবাদের হয়ে। প্রায় জিতে নেওয়া তিন পয়েন্ট মাঠে ফেলে আসতে হয় ইস্টবেঙ্গলকে। 

 ব্রুজোঁ বলেন, ''আজ আমাদের সামনে দু’টি বিকল্প ছিল— ফলাফল ধরে রাখা অথবা ব্যবধান বাড়ানোর চেষ্টা করা। আমরা দ্বিতীয় বিকল্পটি বেছে নিয়েছিলাম। নন্দকুমার  দ্বিতীয়ার্ধে অনেক সুযোগ তৈরি করেছে। আমরা বেশ কিছু বিপজ্জনক কাউন্টার-অ্যাটাকও করেছি, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত যখন ব্যবধান ১-০ থাকে, তখন প্রতিপক্ষের একটি সুযোগই পুরো ম্যাচ বদলে দিতে পারে। আজ ঠিক ঠিক সেটাই হয়েছে।'' 
অ্যাওয়ে ম্যাচে তারা যে একাবেরই স্বচ্ছন্দ নয়, তা এ দিন আরও একবার প্রমাণিত হল। সব মিলিয়ে ছ’টি অ্যাওয়ে ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে ইস্টবেঙ্গল। একাদশ স্থানেই রয়ে গেল ইস্টবেঙ্গল।

এই ম্যাচে নিজেদের কৌশল নিয়ে অস্কার বলেন, “আজকের ম্যাচে আসল ছিল মাঝমাঠ। কেউ যদি প্রথম ৩০ মিনিট লক্ষ্য করে থাকেন, তা হলে নিশ্চয়ই দেখেছেন আমরা বেশি লং বল খেলার সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ, আমরা জানতাম হায়দরাবাদ সক্রিয়। ওরা অনেক বল কেড়ে নেয়। তাদের শেষ ম্যাচে আমরা সেরকমই দেখেছিলাম। তাই আমরা ঝুঁকি নিতে চাইনি। বিরতিতে আমরা আমাদের মিডফিল্ডারদের আরও সক্রিয় হতে বলেছিলাম এবং লং বল খেলতে বারণ করি। এভাবেই আমরা ধীরে ধীরে মাঝমাঠে নিয়ন্ত্রণ নিতে সফল হই।'' 

 দলের সামগ্রিক উন্নতির দিকেই বেশি মনোনিবেশ করতে চান লাল-হলুদ কোচ। তিনি বলেন, “যতক্ষণ আমরা অ্যাওয়ে ম্যাচগুলিতে পয়েন্ট সংগ্রহ করতে পারছি, ততক্ষণ আমাদের হতাশ হওয়ার কিছু নেই। আজ সবারই মনে হচ্ছে আমরা দু’পয়েন্ট হারিয়েছি। কিন্তু তা হয়েছে অ্যাওয়ে ম্যাচে।”


নতুন বছরে ইস্টবেঙ্গল এফসি তাদের প্রথম আইএসএল ম্যাচে মুখোমুখি হবে মুম্বই সিটি এফসি-র। ঘরের মাঠে ২০২৫-এর প্রথম ম্যাচে জিতে ছন্দে ফেরাই হতে চলেছে তাদের প্রধান লক্ষ্য।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া